সিনেমা হলে বন্ধ ‘দ্য কেরালা স্টোরি’, বিক্ষোভ দর্শকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

শেষ আপডেট:

বেলঘরিয়া (উত্তর ২৪ পরগনা): রাজ্যে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এদিকে, টিকিট বুক করে মঙ্গলবার সিনেমা হলের সামনে এসে হাজির হন একদল দর্শক। তবে হলে সেই ছবি দেখানো হবে না জেনে ক্ষোভ ফেটে পড়েন তাঁরা। এই ছবির নিষিদ্ধ করার যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন দর্শকরা। একইসঙ্গে, টিকিটের টাকা ফেরতের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি সামালাতে গেলে পুলিশের সঙ্গে দর্শকদের ধস্তাধস্তি বেধে যায়। হল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী তারা প্রদর্শনী বন্ধ করেছে। যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন তাঁদের টাকা ফেরত চলে যাবে।

মে মাসে সিনেমা রিলিজ করার পর বিভিন্ন হলে তা প্রদর্শনীর জন্য আসে। অনলাইনে টিকিটও বুক করেন অনেকে। সময়মতো এসেও গিয়েছেন প্রচুর মানুষ। তবে গতকালের পর ছবিটা বদলাতে শুরু করল। হল গুলিতে বন্ধ হল প্রদর্শনী।

সোমবার নবান্নে থেকে সাংবাদিক বৈঠক করে ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের মধ্যে বাংলাই প্রথম রাজ্য যেখানে এই ছবি সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর মঙ্গলবার এই ছবিকে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Annapurna Bhandar portal | চালু হলো অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল! আবেদন ও স্টেটাস চেক করার নিয়ম জানুন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভোট বৈতরণী পার হতে দেওয়া...

Tamil Nadu government crisis | যে কোনো সময় পতন! তামিলনাড়ুতে ভোট-প্রস্তুতির ডাক স্ট্যালিনের, নড়বড়ে বিজয়ের কুর্সি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণী রাজনীতির অলিন্দে এবার চরম...

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...