Phansidewa | কাটারির কোপে দু’টুকরো দেহ! ভরদুপুরে চা বাগানে খুন সহকারী ম্যানেজার

শেষ আপডেট:

শিলিগুড়ি: চা বাগানে কুপিয়ে খুন করা হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে। ফাঁসিদেওয়ার (Phansidewa) জয়ন্তিকা চা বাগানের (Jayantika Tea Garden) ঘটনা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ সহকারী ম্যানেজার নীলাঞ্জন ভদ্র (৪৮) মোটরসাইকেল নিয়ে বাগানের ১২ নম্বর সেকশন দিয়ে যাচ্ছিলেন। পথে কোনও ফোন চলে আসায় তিনি তা ধরবেন বলে দাঁড়িয়ে পড়েন। ঠিক তখনই চা গাছ প্রুনিং করার কাটারি দিয়ে তাঁকে কোপানো হয় বলে অভিযোগ। একাধিকবার কোপানোয় তার শরীর দু’টুকরো হয়ে যায়।

মৃত নীলাঞ্জন ভদ্রের বাড়ি আলিপুরদুয়ারের (Alipurduar) হ্যামিলটনগঞ্জে। কে বা কারা তাঁকে খুন করল এখনও জানা যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু হয়েছে। জয়ন্তিকা চা বাগানটি জয়শ্রী গ্রুপের বাগান। এমনিতে বাগানটিতে কোনও শ্রমিক অসন্তোষ ছিল না। স্বাভাবিক কাজকর্মই চলছিল। ফলে ঠিক কোন কারণে সহকারী ম্যানেজারকে এমন নৃশংসভাবে খুন হতে হল তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Siliguri | টোটো চালক থেকে মাঠের সন্দেহভাজন: ২৪ ঘণ্টায় শিলিগুড়ির ৩ জায়গায় উদ্ধার আগ্নেয়াস্ত্র-কার্তুজ!

শিলিগুড়িঃ শহরের তিন জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের...

Balurghat | আইআইটি খড়গপুরের ‘কৃতি’ প্রোগ্রামে বাংলার কৃষকের ছেলে! মেধাবী তালিকায় নাম মিসবাহুলের

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) মুখ উজ্জ্বল করল বালুরঘাটের...

Weather Monitoring Station | বিপজ্জনক স্থানে বসছে ওয়েদার স্টেশন, দুর্যোগ মোকাবিলায় উদ্যোগী রেল 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের আগাম খবর পেতে বিপজ্জনক...