Recipe | পেঁয়াজ-রসুন ছাড়াই তৈরি করুন মুখরোচক জলখাবার, রইল চড়কি পরোটার সহজ রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেলায় দেখা সেই রঙিন কাগজের ঘূর্ণি বা হাওয়া চড়কির কথা মনে আছে? বাতাসের ঝাপটায় যা বনবনিয়ে ঘুরত। সেই চড়কির আদলেই এবার আপনার থালায় হাজির হতে পারে সুস্বাদু ‘চড়কি পরোটা’। নিরামিষ খাওয়ার দিনে একঘেয়েমি কাটাতে এই পরোটা হতে পারে সেরা সমাধান। আটা এবং হজমে সহায়ক মশলা দিয়ে তৈরি এই পদটি স্বাস্থ্যের জন্যও বেশ উপাদেয় (Recipe)। কীভাবে বানাবেন? জেনে নিন।

প্রয়োজনীয় উপকরণ

১ কাপ আটা, জোয়ান, নুন, অল্প ঘি, ২-৩টি সেদ্ধ আলু, কাঁচা লংকাকুচি, ধনেপাতা বা কসুরি মেথি, আমচুর পাউডার, লেবুর রস, গরম মশলা, লংকাগুঁড়ো, ধনে ও জিরেগুঁড়ো এবং ভাজার জন্য তেল।

প্রণালী

প্রথমে আটা, নুন ও জোয়ান দিয়ে ময়ান দিয়ে মেখে ভিজে কাপড়ে ২০ মিনিট ঢেকে রাখুন। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে জিরে ও ধনেগুঁড়ো দিয়ে আলু সেদ্ধ ও বাকি সব মশলা মিশিয়ে কষিয়ে নিন। পুর তৈরি হয়ে গেলে নামিয়ে রাখুন। এবার আটার লেচি পাতলা করে বেলে নিয়ে তার ওপর আলুর পুরটি সমানভাবে ছড়িয়ে দিন। পুর সহ লেচিটি রোলের মতো করে পাকিয়ে নিন এবং শেষ প্রান্তটি চেপে বন্ধ করুন। ৫. একটি ধারালো ছুরি দিয়ে রোলটি ছোট ছোট টুকরো করে কাটুন। এই টুকরোগুলোকে সামান্য মোটা করে বেলে নিয়ে গরম তেলে বা ঘিয়ে মুচমুচে করে ভেজে নিন।

ব্যাস! তৈরি গরম গরম চড়কি পরোটা। বাড়ির খুদে সদস্য থেকে বয়স্ক—সবার মন জয় করতে অবশ্যই ট্রাই করুন এই সাবেকি অথচ আধুনিক জলখাবার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Recipe | একঘেয়ে মাছের ঝোলে অরুচি? স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন ‘রুইয়ের পেঁয়াজি কালিয়া’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুরের মেনুতে রোজকার সেই একঘেয়ে...

Summer Drinks | কড়া রোদে গলা শুকিয়ে কাঠ? ক্লান্তি দূর করতে বাড়িতেই বানান এই ৩টি ম্যাজিক মকটেল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  বসন্ত বিদায় নিতেই চড়চড় করে...

Recipe | আমপোড়া শরবত তো খেয়েছেন, এবার ট্রাই করুন ‘আমপোড়া মুরগি’! স্বাদ ভুলতে পারবে না পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমের দাবদাহে শরীর ঠান্ডা রাখতে...

Mango Desserts | গরমে স্বস্তি ও নববর্ষে মিষ্টি মুখ, বাড়িতেই বানিয়ে ফেলুন আম সন্দেশ থেকে আম দই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাড়ার বাজার থেকে শহরের বড় ফলের...