বাগডোগরাঃ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। বুধবার গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে ধৃতদের হেপাজত থেকে মেলে ২টি নাইন এমএম পিস্তল ও ৩০টি তাজা কার্তুজ। বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতদের হেপাজতে থাকা ৫টি মোবাইল ফোন।
বাগডোগরা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন প্রতিম সরকার (৩৫), সৌমিত্র পাল (৪২) এবং পুলক রায় (২৫)। এদিন তারা বাগডোগরা বিমানবন্দরের প্রবেশ পথের সামনে বাস থেকে নামেন। সেই সময়ই তাদের পাকড়াও করে পুলিশ। আগ্নেয়াস্ত্র সঙ্গে করে কোথায় যাচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হবে।

