Recipe | পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি খেতে দুর্দান্ত, সঙ্গে শুধু গরম ভাত হলেই চলবে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতে ফ্রিজে যদি বাজার থেকে আনা পিঁয়াজকলি থাকে তাহলে চেনা ছকের বাইরে গিয়ে বানিয়ে নিন পিঁয়াজকলি ও মাছ দিয়ে সুস্বাদু পদ। শুধু বাজার থেকে আনতে হবে মৌরলা মাছ। ব্যস মৌরলা মাছ ও পিঁয়াজকলি দিয়ে সহজে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু পদ পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি। রইল রেসিপি।

উপকরণ: মৌরলা মাছ ৩০০ গ্রাম, পিঁয়াজকলি ১-২ আঁটি, পেঁয়াজ ১টি (বড়), আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো আধ চা চামচ, কালোজিরে ১ চা চামচ, সর্ষের তেল- প্রয়োজনমতো, নুন স্বাদমতো, কাঁচালঙ্কা ২-৩টি।

পদ্ধতি:  প্রথমে বাজার থেকে আনা মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নুন-হলুদ মাখিয়ে নিন। এরপর আলাদা করে পিঁয়াজকলি, কেটে পরিষ্কার করে নিন। অন্য একটি কড়াইতে মাছ ভালো করে ভেজে তুলে নিন। এরপর কড়াইতে পিঁয়াজ ও রসুন ভেজে নিয়ে তাতে একে একে কালোজিরে, লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে রাখা মাছ ও কেটে রাখা পিঁয়াজকলি দিয়ে ভালভাবে নাড়িয়ে নিন। এরপর এতে একে একে নুন, লঙ্কাগুড়ো, আদাবাটা, জিরে ও হলুদ গুঁড়ো দিয়ে সামান্য নাড়িয়ে নিন। খানিক নরম হয়ে এলে তাতে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। সিদ্ধ হয়ে এলে উপর থেকে কাঁচা লঙ্কা ও কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পিঁয়াজকলি-মৌরলা চচ্চড়ি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Popular

More like this
Related

SoloTrip | ভিড় এড়িয়ে কেন একবার ‘সোলো ট্রাভেল’ প্রয়োজন? জানুন নিজেকে চেনার সহজ পাঠ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমাদের প্রাত্যহিক জীবন এখন শুধু...

Recipe | তেলেভাজার সাম্রাজ্যে হানা দিল মুচমুচে চিংড়ির চপ! পাতে পড়লেই নিমেষে উধাও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের সন্ধে মানেই একটু ভাজাভুজি...

Recipe | শীতকালীন রসনাবিলাসে নতুন চমক! সাধারণ পেঁয়াজকলি দিয়েই বানিয়ে নিন অসাধারণ পরোটা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের সকাল হোক বা রাতের...

Digital Detox | স্ক্রিন থেকে দূরে, প্রকৃতির কাছে: সুস্থ থাকতে আজই শুরু করুন ‘ডিজিটাল ডিটক্স’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সকালবেলা ঘুম ভাঙা থেকে শুরু...