বিদেশে পাচারের পরিকল্পনা! উদ্ধার রয়াল বেঙ্গল টাইগারের চামড়া, গ্রেপ্তার ডাক্তারবাবুর ছেলে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রয়াল বেঙ্গল টাইগারের চামড়া পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধরা পড়ল এক নামী চিকিৎসকের ছেলে সহ মোট দুই পাচারকারী। বাঘের চামড়াটি বিদেশে পাচারের পরিকল্পনা ছিল তাদের। বন্যপ্রাণীর এই দেহাংশটি উদ্ধার হয়েছে গয়া থেকে। জামশেদপুরের এক মহিলার থেকে বাঘের চামড়াটি সংগ্রহ করেছিল বলে জেরায় জানিয়েছে পাচারকারীরা।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বিহার বনদপ্তরের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও পুলিশ যৌথভাবে অভিযান চালায় গয়ার কাছে তেকারি ব্লক এলাকায়। সেখানে একটি গাড়িকে চিহ্নিত করা হয়। সেই গাড়িটিকে বেশ কয়েক কিলোমিটার তাড়া করে ধরে ফেলেন বন দপ্তরের আধিকারিকরা। গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে বনকর্মীরা। ওই গাড়ি থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়ষ্ক রয়াল বেঙ্গল টাইগারের চামড়া। দেহাংশটি গাড়ির ভেতরে একটি কালো ব্যাগের মধ্যে রাখা ছিল। চামড়াটি দশ বছরের পুরানো বলে মনে করা হচ্ছে। এই গাড়ি থেকে বন্যপ্রাণীর দেহাংশ রাখার অপরাধে গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতদের একজনের নাম অভিনব আনন্দ। যার বাবার নাম ডাঃ পিএন চৌধুরী। অপরজন কুন্দন কুমার। তারা জেরায় স্বীকার করেছে জামশেদপুরের এক মহিলার কাছ থেকে চামড়াটি সংগ্রহ করেছেন অন্যত্র পাচারের উদ্দেশ্যে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদেশি পর্যটকদের হাতে এই বাঘের চামড়া তুলে দেওয়ার ছক কষেছিল পাচারকারীরা। উত্তর ও উত্তর পূর্বের দেশ থেকে প্রচুর পর্যটক গয়াতে বেড়াতে আসেন। তাদের হাতে এই বাঘের চামড়া ও দেহের অবশিষ্ট অংশ চড়া দামে বিক্রি করার ছক কষেছিল পাচারকারীরা। বাঘকে বিপন্ন প্রাণী হিসাবে গণ্য করা হয়। বাঘ মারলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ৫০,০০০ থেকে ২,০০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

 

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা...

Nishant Kumar | বিহারের মন্ত্রিসভায় নতুন মুখ ! নীতীশ-পুত্র নিশান্ত কুমারের অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের...

Vijay threat to resign 107 MLAs | ‘ডিএমকে-এডিএমকে সরকার গড়ার সুযোগ পেলে আমাদের ১০৭ বিধায়ক ইস্তফা দেবেন’, হুঁশিয়ারি দিলেন টিভিকে প্রধান বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের...