Election 2026 | ‘বাংলায় পরিবর্তনের ঝড় বইছে, তৃণমূলের বিদায় নিশ্চিত’ হলদিয়ার সভা থেকে হুংকার মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  হলদিয়ার মাখনবাবুর বাজার এলাকায় এক বিশাল জনসভায় (Election 2026) যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে মোদি দাবি করেন, ‘রাজ্যে পরিবর্তনের হাওয়া বইছে এবং শাসকদলের বিদায় এখন সময়ের অপেক্ষা।’

এদিন সভামঞ্চে উঠতেই কর্মী-সমর্থকদের ‘মোদি-মোদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “পাঁচ বছর আগে নন্দীগ্রাম পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার তার পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। শুধু তাই নয়, গোটা পশ্চিমবঙ্গেই এবার প্রকৃত পরিবর্তন আসবে।”

বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশ যখন দ্রুত গতিতে এগোচ্ছে, তখন এই নির্মম সরকার বাংলাকে পিছিয়ে দিয়েছে। হলদিয়ার মতো শিল্পাঞ্চলের কারখানায় আজ তালা ঝুলছে।” কর্মসংস্থান প্রসঙ্গে তৃণমূল সরকারকে বিঁধে তিনি অভিযোগ করেন যে, এই সরকার রাজ্যের যুব সমাজকে কেবল ধোঁকাই দিয়েছে। বিজেপিশাসিত রাজ্যগুলোতে নিয়মিত রোজগার মেলা হয়। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর এখানেও কর্মসংস্থানের জন্য রোজগার মেলা শুরু হবে। যার যা প্রাপ্য অধিকার, বিজেপি সরকার ঠিক সেটাই তাদের হাতে পৌঁছে দেবে।”

প্রধানমন্ত্রী এদিন জনতাকে আশ্বস্ত করে বলেন, “সাধারণ মানুষের অধিকার রক্ষা করাই মোদির গ্যারান্টি।” তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ‘বিজেপি সরকার গঠন করলে রাজ্যে সম্পূর্ণভাবে সংবিধান মেনে কাজ করা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।’

এদিন প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে হলদিয়ার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) গড়ে দাঁড়িয়ে মোদির এই ‘গ্যারান্টি’ আসন্ন নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...