Modi-Putin | হাঁটতে হাঁটতে আলোচনায় ব্যস্ত, শাহবাজের দিকে ফিরেও তাকালেন না মোদি-পুতিন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : চিনের তিয়ানজিনে এসসিও সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে এড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (যদিও সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছেন মোদি। আলোচনায় ব্যস্ত তাঁরা। তাঁদের যাত্রাপথের এক ধারে দাঁড়িয়ে শরিফ। তাঁর দৃষ্টি মোদি-পুতিনের দিকে। কিন্তু দুই রাষ্ট্রপ্রধানের কেউই তাঁর দিকে ফিরে তাকাননি। এই ভিডিওকে ঘিরেই শুরু হয়েছে চর্চা। নেটিজেনদের অনেকেই বলছেন, ইচ্ছাকৃতভাবে শাহবাজকে এড়িয়েছেন দুই রাষ্ট্রপ্রধান।

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারত-পাক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ২২ এপ্রিল পহলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত সিন্ধু জলচুক্তি বাতিল করে। ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়। পাক অধিকৃত কাশ্মীরে নির্ভুল প্রত্যাঘাত হেনে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। এসবের পর সম্প্রতি মার্কিন সফরে গিয়ে ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। যার জেরে দুই প্রতিবেশীর সম্পর্ক আরও তিক্ত হয়েছে। এসব কারণেই মোদি শাহবাজকে এড়ালেন বলে মনে করা হচ্ছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bengal Cabinet | মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! মন্ত্রীসভায় কারা? দেখে নিন সম্ভাব্য মুখ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ৯...

Ayushman Bharat | রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেডে মেগা শপথ! ক্ষমতায় এসেই ‘আয়ুষ্মান ভারত’ চালুর তোড়জোড় রাজ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রত্যাশা মতোই বাংলা পেতে চলেছে...

WB Election Result 2026 | ‘শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করবেন এমন জননেতাই হবেন সিএম’, সৌমিত্রর বার্তায় কার দিকে ইঙ্গিত?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে (WB Election...