‘মোদিই দ্য বস’, নমো-বন্দনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শেষ আপডেট:

সিডনি: ‘মোদিই দ্য বস’, মঙ্গলবার এমনই মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। কয়েকদিন আগেই কূটনীতির প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা ছুঁয়ে প্রণাম করেছিলেন পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এবার নমো-বন্দনা শোনা গেল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মুখেও।

সোমবার সিডনিতে পৌঁছোন মোদি। মঙ্গলবার সেদেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সিডনিতে আয়োজিত ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অ্যালবানিজও। প্রবাসী ভারতীয়দের মধ্যেও মোদির জনপ্রিয়তা দেখে অভিভূত হয়ে যান তিনি।

নমোর এই জনপ্রিয়তাকে কিংবদন্তি রকস্টার ব্রুস স্প্রিংস্টিনের জনপ্রিয়তার সঙ্গে তুলনা টানেন অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী। অ্যালবানিজ মোদিকে ‘দ্য বস’ বলে সম্বোধন করেন। প্রসঙ্গত, ব্রুসও বিশ্বজুড়ে তাঁর অনুরাগীদের কাছে ‘দ্য বস’ নামেই পরিচিত। এদিকে, সিডনিতে অস্ট্রেলীয় শিল্পপতিদের একটি সভাতেও যোগ দিয়েছেন মোদি। শিল্পপতিদের ভারতে বিনিয়োগের বার্তা দিয়েছেন তিনি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

United Nations | হরমুজে নৌ-নিরাপত্তা বিঘ্নিত কেন? রাষ্ট্রপুঞ্জে সরব ভারতের প্রতিনিধি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপরিবহণের নিরাপত্তা...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...

Ebola | কঙ্গো ও উগান্ডায় নতুন করে ইবোলার থাবা, জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (DRC)...

Donald Trump | ইরানকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারি, ‘সমঝোতা না করলে খুব খারাপ সময় আসছে’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান ও আমেরিকার মধ্যে কি...