Narendra Modi | ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব দিন’, দিল্লিতে জয়োল্লাসের মধ্যে বার্তা ধুতি-পাঞ্জাবি পরিহিত প্রধানমন্ত্রীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলার বিধানসভা নির্বাচনে অভাবনীয় জয়ের খবর দিল্লিতে পৌঁছাতেই উৎসবে মেতেছে বিজেপি নেতৃত্ব। এরই মাঝে দিল্লির সদর দপ্তরে পৌঁছালেন ধুতি-পাঞ্জাবি পরিহিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সভাপতি নিতিন নবীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা আগেই পৌঁছেছিলেন দলীয় কার্যালয়ে।

দিল্লির সদর দপ্তর থেকে দেশবাসীকে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনটিকে ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব’ বলে অভিহিত করেন। বাংলার মানুষের এই রায়কে গণতন্ত্রের জয় হিসেবে ব্যাখ্যা করেছেন তিনি। এর পাশাপাশি বিজেপির কোটি কোটি সমর্থকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে। তাই বদলা নয় এবার বদল হবে।

এই জয়ের মধ্যে দিয়ে বাংলায় নতুন দিনের শুরু হয়েছে বলেও দাবি করেন মোদি। এর পাশাপাশি দলীয় কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি। এরই মাঝে তিনি বাংলার মানুষের উদ্দেশ্যে জানান, বঙ্গের উন্নতির জন্য বিজেপি অক্লান্ত ভাবে কাজ করে যাবে। তাঁর কথায় অনুপ্রবেশ সমস্যার কথাও উঠে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দনাও শোনা যায় এদিন তাঁর গলায়। প্রধানমন্ত্রীর আগমনে সদর দপ্তরে অকাল হোলির পরিবেশ তৈরি হয়, চলে অবিরাম জয়ধ্বনি।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...