জন্মদিনে মেট্রোয় সওয়ার প্রধানমন্ত্রী, সময় কাটালেন খুদেদের সঙ্গে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জন্মদিনে বরবারই জনকল্যাণমূলক কাজেই নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন তাঁর ৭৪তম জন্মদিন। আর এদিনই দিল্লিকে একটি নতুন মেট্রো লাইন উপহার দিলেন প্রধানমন্ত্রী। ‘যশোভূমি’ কনভেশন সেন্টার উদ্বোধনের পথে দিল্লিতে মেট্রোতে সওয়ার হতেও দেখা গেল তাঁকে।

দ্বারকায় ‘যশোভূমি’ নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের প্রথম পর্ব ও দিল্লি মেট্রোর বিমানবন্দর এক্সপ্রেস লাইনের বর্ধিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। এদিন দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর ২১ থেকে সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারণের উদ্বোধন করেন তিনি।

এদিন মেট্রোতে চড়ে সাধারণ মানুষের হাসি-ঠাট্টায় মজে যেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। হাত জড়ো করে মেট্রোয় উপস্থিত যাত্রীদের উদ্দেশে কুশল বিনিময়ও সারলেন তিনি। আবার স্নেহের পরশে ছুঁলেন মায়ের কোলে থাকা ছোট্ট শিশুকে। প্রধানমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আনন্দিত মেট্রোর যাত্রীরা।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...

Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে...