উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের উন্নতির স্বার্থে ১৫০ কোটি টাকা ‘দান’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসলে প্রধানমন্ত্রী হিসেবে দেশ তো বটেই বিদেশ থেকেও প্রচুর মূল্যবান জিনিস তিনি উপহার হিসাবে পেয়ে থাকেন। সেই সব জিনিসই নিলামে (Auction) বিক্রি করে আয় হয়েছে ১৫০ কোটি টাকা। এবার সেই টাকাই ভারত সরকারের গঙ্গা শোধন প্রকল্পে ব্যয়িত হবে বলে জানিয়েছেন স্বয়ং মোদি।
বেশ কিছুদিন আগেই তেলেঙ্গানা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সোলার তৈরি একটি দামি উপহার দেন তাঁকে। একটি সভায় মোদি প্রসঙ্গে বলেন, ‘তিনি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও উপহার (Gift) নিলাম করে পাওয়া অর্থ গরিব ছাত্রদের পড়াশোনার জন্য ব্যয় করতেন। এবার গঙ্গা শোধন প্রকল্পে দান করছেন।’


প্রসঙ্গত, পূর্বেও ভারতের রাষ্ট্রপ্রধানরাও একইভাবে ‘উপহার’ বিক্রি করে দেশের সেবায় দান করেছেন। কারণ এটাই দেশের প্রচলিত রীতি। দেশের মন্ত্রীরা কোনও অনুষ্ঠান বা রাষ্ট্রীয় সফরে গিয়ে উপহার হিসাবে যা পান তা তোষাখানায় জমা দেওয়াই নিয়ম।

