PM Narendra Modi | মরিশাস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পেলেন সর্বোচ্চ নাগরিক সম্মান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মরিশাস (Mauritius) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানে তাঁকে ‘গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশান’ (GCSK) সম্মানে ভূষিত করা হল। সে দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।

মঙ্গলবার মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম (Navin Ramgoolam) এই ঘোষণা করেন। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। এই নিয়ে ২১টি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পেলেন তিনি।

দু’দিনের মরিশাস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেদেশের বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে এদিন উপস্থিত ছিলেন সেখানকার প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তাঁর মন্ত্রীসভা। ১২ মার্চ সেখানে ৫৭তম জাতীয় দিবস পালন করা হবে। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকবেন প্রধানমন্ত্রী মোদি। এদিন পোর্ট লুইসে সেখানকার ভারতীয় সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়। এনিয়ে মরিশাসের জনগণ এবং সেই দেশের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...