PM Narendra Modi | ‘প্রভাবশালী বিশ্বনেতা’, ঘানার জাতীয় সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চদেশীয় সফরের প্রথম ধাপে বুধবার ঘানায় (Ghana) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সে দেশের জাতীয় সম্মান ‘দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’ (Officer of the Order of the Star) প্রদান করা হল তাঁকে। বিশিষ্ট রাষ্ট্রনায়কত্ব এবং প্রভাবশালী বিশ্ব নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মানে ভূষিত করা হয়েছে মোদিকে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামা (John Mahama) তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন।

ঘানার জাতীয় সম্মানে ভূষিত হতে পেরে তিনি সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এই সম্মানটি দেশের যুবসমাজ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে থাকা ঐতিহাসিক ও গভীর সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি ঘানার জনগণ এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান আমাদের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যত, তাঁদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করছি।’ তিনি আরও বলেন, ‘এই সম্মানে ভূষিত হওয়া ভারত ও ঘানার বন্ধুত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার একটি দায়িত্বও। ভারত সর্বদা ঘানার জনগণের পাশে থাকবে এবং বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের অংশীদার হিসেবে অবদান রাখবে।’

প্রসঙ্গত, গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফরে গেলেন। বুধবার ঘানায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। ভারত ও ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করা লক্ষ্যে বিস্তৃত আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। ঘানার পর ত্রিনিদাদ ও টোবাগো যাবেন মোদি। শনিবার সেখান থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সবার শেষে প্রধানমন্ত্রীর সফরের তালিকায় রয়েছে নামিবিয়া।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...

Air India | বিদেশে ওড়ায় ‘ব্রেক’! মোদির বার্তার পরই একঝাঁক আন্তর্জাতিক উড়ান বাতিল করল এয়ার ইন্ডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর ‘দেশপ্রেম’ ও ‘স্বদেশি’ মন্ত্রের...

RG Kar case | আরজি কর কাণ্ডে নয়া মোড়! নির্মল ঘোষসহ ৩ জনের গ্রেপ্তারের দাবিতে আদালতের দ্বারস্থ অভয়ার মা, ৫ জুন পরবর্তী শুনানি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ আরজি করের নির্যাতিতার ন্যায়বিচারের লড়াই...