শিলিগুড়ি: রবিবার ভার্চুয়ালি বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) সম্প্রসারণের কাজ শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তারই আগে শনিবার কাওয়াখালিতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন রাজু বিস্ট (Raju Bista)। দীর্ঘ টানাপোড়েন শেষে রবিবার বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে। বেনারস থেকে ভার্চুয়ালি এই কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার জন্য নৌকাঘাট সংলগ্ন কাওয়াখালির মাঠে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এদিন প্রস্তুতি পর্বের খুঁটিনাটি খতিয়ে দেখেন রাজু বিস্ট। বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শুরু হচ্ছে জেনে খুশির আবহ সিকিমে। খুশি পর্যটন মহলও। নতুন টার্মিনাল তৈরিকে কেন্দ্র করে আশাবাদী পর্যটন মহল।
Bagdogra Airport | বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজু বিস্ট
শেষ আপডেট:

