Sexual Harrasment | নাবালিকাকে যৌন নির্যাতন, যুবকের যাবজ্জীবন সাজা ঘোষণা পকসো আদালতে

শেষ আপডেট:

মালদা: নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত। বৃহস্পতিবার স্পেশাল পকসো কোর্টের বিচারক দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন।

আইনজীবী অসিতবরণ বোস জানান, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর রাম সরকার(২৯) সহ ৭ জনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হয়। মূল অভিযুক্ত রাম সরকারের বিরুদ্ধে পকসো আইনের ৬ ধারায় অভিযোগ দায়ের হয়। বাকিদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পকসো কোর্টে ট্রায়াল শুরু হয়। ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা রাম সরকারকে দোষী সাব্যস্ত করেন। বাকিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায়, তাদের খালাস করা হয়। দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড, এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

More like this
Related

Weather Update | মাঘের শুরুতেই উধাও ঠান্ডা! বঙ্গে শীতের আমেজ আর কতদিন? জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পৌষ সংক্রান্তির আমেজ কাটতে না...

Gajoldoba | তিস্তায় পলি ও দূষণের দাপট, গজলডোবায় আশঙ্কাজনক হারে কমছে পরিযায়ী পাখি

অনুপ সাহা, গজলডোবা: আশঙ্কাই সত্যি হল। ২০২৩-এর ৩ অক্টোবর...

Ramsai | খাবার থেকে অ্যাম্বুল্যান্স, সবই বিনামূল্যে! রামশাইয়ের বনবস্তিতে মনোজই ‘মুশকিল আসান’

অভিরূপ দে, ময়নাগুড়ি: রামশাই বুধুরাম বনবস্তি (Ramsai)। গরুমারা জঙ্গল...

Digital Education | নির্দেশিকা আছে কিন্তু ‘প্রোজেক্টর’ নেই, ডিজিটাল ক্লাসের ভবিষ্যৎ নিয়ে জেলাজুড়ে সংশয়

গৌরহরি দাস, কোচবিহার: তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত...