দেবাশিস কুণ্ডু
জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা দেবাশিস কুণ্ডুর। বর্তমানে একটি প্রাথমিক স্কুলের সহ শিক্ষক। লিখতে ভালোবাসেন। সেই ভালোবাসা দেবাশিসের লেখা নানা ছড়ায় প্রতিনিয়ত ফুটে ওঠে। ‘প্রেমের চটুল ছড়া’, ‘কট্টরভাবে প্রাপ্তবয়স্কদের ZONE KNOW’ নামে দুটি একক ছড়ার বই প্রকাশিত হয়েছে। এছাড়াও লেখক ও ছড়াকার শুভ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে ‘অম্ল ক্ষারক’ ও ‘টক ঝাল’ নামে দুটি ছড়ার বইও ইতিপূর্বে পাঠক দরবারে হাজির হয়েছে। ‘মিছিলে সতর্ক ময়ূর’ ও গত বছরে প্রকাশিত ‘কথা কমে আসছে’ নামে দুটি কবিতার বইও আছে। সমস্ত বই-ই পাঠক মহলে বেশ প্রশংসিত। প্রচারের আড়ালে থাকতে পছন্দ করা দেবাশিস এভাবেই লেখালেখিটা আজীবন চালিয়ে যেতে চান।
মার্চে লাচুঙে
জল না চাইতে শরবত,
(আজ) ঘরের দুয়ারে পর্বত;
শিখরে বরফে রোদ্দুর মেঘ…
কাকে ছেড়ে কাকে ধরব?
রোদ্দুর এসে আমাতে মাখছে,
ফের কুয়াশার চাদরে ঢাকছে;
বরফের ফেনা চশমার কাচে,
বুকে ভরে ওঠে গর্ব…
খরচ করেছি, হানিমুনে গেছি
আমরা দুজনে, বর-বউ!!

