Mango Desserts | গরমে স্বস্তি ও নববর্ষে মিষ্টি মুখ, বাড়িতেই বানিয়ে ফেলুন আম সন্দেশ থেকে আম দই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাড়ার বাজার থেকে শহরের বড় ফলের আড়ত সর্বত্রই এখন পাকা আমের মিষ্টি গন্ধে ম ম করছে। ফলের রাজা আমের উপস্থিতিতে বাঙালির অন্দরমহলে উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে। নতুন বছরের প্রথম দিনে আহার ও আড্ডাকে আরও বিশেষ করে তুলতে আমের তৈরি তিনটি অসাধারণ মিষ্টান্নের হদিশ রইল আপনাদের জন্য।

১. আম সন্দেশ

উপকরণ: ১ কাপ কাজু বাদাম, ১ কাপ আমের ক্বাথ, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১/৪ কাপ চিনি, ১ টেবিল চামচ ঘি ও সামান্য এলাচ গুঁড়ো।

প্রণালী: কাজু ও আমের ক্বাথ একসঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইতে ঘি গরম করে ওই পেস্টটি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। এরপর গুঁড়ো দুধ ও চিনি মিশিয়ে নাড়ুন। এলাচ গুঁড়ো দিয়ে পাক দিতে থাকুন যতক্ষণ না মিশ্রণটি কড়াই ছেড়ে আসছে। নামিয়ে সামান্য ঠান্ডা করে পছন্দমতো ছাঁচে ফেলে আকার দিন। ওপর থেকে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

২. পাকা আমের পায়েস

উপকরণ: ১ লিটার দুধ, ১/৪ কাপ পোলাওয়ের চাল, আধ কাপ আমের ক্বাথ, পৌনে ১ কাপ চিনি, সামান্য নুন ও এক চিমটি এলাচ গুঁড়ো।

প্রণালী: চাল ধুয়ে এক ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে আধ-ভাঙা করে নিন। দুধে চাল মিশিয়ে জ্বাল দিন এবং অনবরত নাড়ুন। চাল সেদ্ধ হলে চিনি ও নুন দিন। পায়েস ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। নামানোর ঠিক আগে ব্লেন্ড করা আমের ক্বাথ মিশিয়ে একবার ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু আমের পায়েস।

৩. আম দই

উপকরণ: ১ কাপ আমের ক্বাথ, পৌনে ১ কাপ জল ঝরানো দই, দেড় লিটার দুধ, ১/৪ কাপ গুঁড়ো দুধ, ১/৪ কাপ চিনি এবং ক্যারামেলের জন্য ২ চামচ চিনি।

প্রণালী: দুধ ফুটিয়ে অর্ধেক করে তাতে গুঁড়ো দুধ ও চিনি মেশান। আলাদা পাত্রে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে দুধের সঙ্গে মিশিয়ে দিন। দুধ ঈষদুষ্ণ হলে আমের ক্বাথ ও জল ঝরানো দই ভালো করে মিশিয়ে নিন। মাটির বা সিরামিকের পাত্রে মিশ্রণটি ঢালুন। ওভেন ১০ মিনিট প্রি-হিট করে বন্ধ করে দিন এবং দইয়ের পাত্রটি ঢেকে ভেতরে রাখুন। ৭-৮ ঘণ্টা পর বের করে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন নববর্ষের আম দই।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...