নাবালিকাকে অপহরণের অভিযোগ, মূল অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করল পুলিশ

শেষ আপডেট:

রায়গঞ্জ: নাবালিকাকে অপহরণের অভিযোগে মূল অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে, হেমতাবাদ ব্লকের একটি গ্রামে নাবালিকাকে অপহরণের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্ত সহ তার বাবা ও মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, মূল অভিযুক্ত নাবালিকাকে দিল্লির কোন গোপন আস্তানায় লুকিয়ে রেখেছে। অভিযুক্তের মোবাইল ট্র্যাক করে নাবালিকাকে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনায় মূল অভিযুক্তের বাবাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Monsoon Update | সঠিক সময়ই বর্ষার এন্ট্রি! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কি তবে শুধুই অস্বস্তি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তীব্র দাবদাহের মাঝেই অবশেষে স্বস্তির...

CM Shuvendu Adhikari | ভোটে জিতেই ঘরছাড়াদের ঘরে ফেরানোর আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর, তবে জুড়লেন ‘একুশের’ শর্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচন (WB Assembly...