ভিক্ষাজীবী বৃদ্ধাকে পাঁঠার মাংস-ভাত খাওয়ালেন পুলিশ আধিকারিক

শেষ আপডেট:

সিতাই: ভিক্ষাজীবী বৃদ্ধার আবদার শুনে তাঁকে পাঁঠার মাংস-ভাত খাওয়ালেন পুলিশ আধিকারিক। একাজে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। শনিবার কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই বাজারের ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সিতাই বাজারে ডিউটিতে ছিলেন সিতাই থানার এএসআই বিধানচন্দ্র সরকার। সেই সময় তাঁর কাছে গিয়ে খিদে পেয়েছে বলে জানান কামিনী বর্মন নামে এক ভিক্ষাজীবী বৃদ্ধা। তাঁর বাড়ি সাতভান্ডারি গ্রামে। বয়স আশি পেরিয়েছে। সেই কথা শুনে তাঁকে স্থানীয় একটি খাবার হোটেলে নিয়ে যান ওই পুলিশ আধিকারিক। আবদার মতো তাঁকে পাঁঠার-মাংস ভাত খাওয়ান তিনি। কামিনী বর্মন জানান, বহুদিন থেকে তাঁর পাঁঠার মাংস দিয়ে ভাত খাওয়ার ইচ্ছে হচ্ছিল। এদিন সেই ইচ্ছে পূরণ হওয়ায় তিনি খুশি। অন্যদিকে, বিধানবাবু জানান, এরকম কিছু করার সুযোগ পেয়ে তিনিও খুশি। তাঁর এই কাজের প্রশংসা করেছেন থানার আইসি প্রবীণ প্রধানও।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dog Squad Security | বুনো চিতাবাঘ রুখতে তেজি কুকুর

কার্সিয়াংয়ের কুয়াশামোড়া ডাউহিলে মাথা তুলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস।...

CM Shuvendu Adhikari | অন্নপূর্ণা ভান্ডারের পর মাস্টারস্ট্রোক শুভেন্দুর! দ্বিগুণ হলো বিধবা, বার্ধক্য ও প্রতিবন্ধী ভাতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘অন্নপূর্ণা ভান্ডার’ (Annapurna Bhandar) প্রকল্পের...

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...