‘ভুঁড়ি না কমালে চাকরি খারিজ’, পুলিশকর্মীদের কড়া বার্তা অসম সরকারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পুলিশকর্মীদের সুঠাম ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর তা না হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে’। মঙ্গলবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করল অসম সরকার।

অসম পুলিশ জানিয়েছে, শীঘ্রই সে রাজ্যে ‘উপযুক্ত’ পুলিশবাহিনী তৈরি করতে চলেছে সরকার। কারা সেই পুলিশবাহিনীর ‘যোগ্য’ আর কারা ‘অযোগ্য’ তা জানতে কর্মীদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ‘অযোগ্য’ হিসাবে প্রমাণিত হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশকর্মীকে। ইন্ডিয়ান পুলিশ সার্ভিস(আইপিএস) এবং অসম পুলিশ সার্ভিস(এপিএস) অফিসারদেরও স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে।

এছাড়া পুলিশকর্মীদের মেদহীন সবল চেহারা করে তুলতে ১৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার পরের ১৫ দিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। যাদের ভুঁড়ি আছে এবং অতিরিক্ত মোটা তাঁদের ওজন কমানোর জন্য আরও তিন মাস সময় দেওয়া হবে। যাঁদের শারীরিক সমস্যা রয়েছে কেবল তাঁদেরই ছাড় দেওয়া হবে। স্বাস্থ্যপরীক্ষার পর যে পুলিশকর্মীরা ‘অযোগ্য’ প্রমাণিত হবেন, তাঁদের সবল হতে আরও তিন মাস সময় দেওয়া হবে। তাতেও কোনও উন্নতি না হলে স্বেচ্ছায় অবসর নিতে হবে সেই পুলিশকর্মীদের।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...

Vedanta Boiler Blast | ছত্তিশগড়ে বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৩!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের সিংতারাই এলাকায় বেদান্ত থার্মাল...