Balurghat | এক মাসে দুই প্রেমিকের সঙ্গে পালালো নাবালিকা! উদ্ধার করল পুলিশ

শেষ আপডেট:

সুবীর মহন্ত, বালুরঘাট: “প্রেমিকের সঙ্গে আর যোগাযোগ রাখব না।” গত মাসেই উদ্ধার হওয়া এক নাবালিকা প্রশাসনের মাধ্যমে বাড়িতে ফিরে ঠাকুমাকে কথা দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে ওই নাবালিকা ফের নিখোঁজ হয়ে যেতেই, চিন্তায় পড়ে গিয়েছিল তার ঠাকুমা।

সোমবার ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। জানা যায়, ঠাকুমাকে দেওয়া কথা রাখতে পুরনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ না রেখে, নতুন প্রেমিক জুটিয়ে, তার সঙ্গেই পালিয়েছিল ওই নাবালিকা। এক মাসে দুই প্রেমিকের সঙ্গে পালিয়ে সংসার করার চেষ্টা!

শিশু কল্যাণ কমিটির নজরদারিতে থাকা ১৫ বছর বয়সী ওই নাবালিকার কীর্তি দেখে হতবাক সকলে। গত অগাস্ট মাসের ৫ তারিখে প্রথমবার ওই নাবালিকাকে উদ্ধার করে তাকে কাউন্সিলিং করিয়ে তার ঠাকুমার হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ফের সপ্তাহখানেক আগে হারিয়ে যাওয়া ওই নাবালিকাকে সোমবার দ্বিতীয়বার উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেয় পুলিশ। এবারে তাকে মালদার একটি মহিলা হোমে পাঠানো হয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...

Weather Update | উত্তরবঙ্গে দুর্যোগের ভ্রূকুটি, দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম! জানুন আবহাওয়ার আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের স্বস্তির বৃষ্টিতে দক্ষিণবঙ্গবাসী...

Naxalbari | ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি-র বড়সড় সাফল্য, দুই থাই তরুণী সহ গ্রেপ্তার ৪

নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্তে ফের সাফল্য পেল এসএসবি (SSB)। সুনির্দিষ্ট...

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...