Supreme Court | এসপার নয় ওসপার! কমিশনের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে তৃণমূল, কালই জরুরি শুনানির নির্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র দু’দিনের অপেক্ষা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ পেতে চলেছে। তবে তার আগেই রাজ্যের রাজনৈতিক ও আইনি মহলে উত্তেজনার পারদ চড়ছে তুঙ্গে। ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শেষ মুহূর্তে দেশের শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার এই বিষয়ে আবেদন জানানোর পর, প্রধান বিচারপতি সূর্যকান্ত শনিবারই এই মামলার জরুরি শুনানির নির্দেশ দিয়েছেন।

এর আগে, রাজ্য বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রতিটি টেবিলে রাজ্য সরকারি কর্মচারীদের পরিবর্তে কেন্দ্রীয় সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের (PSU) কর্মীদের কাউন্টিং সুপারভাইজার বা সহকারী হিসেবে নিয়োগের একটি বিশেষ নির্দেশিকা জারি করেছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তৃণমূলের সেই আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন যে, কমিশনের এই সিদ্ধান্তে বেআইনি কিছু নেই। ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় কর্মীদের এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ বৈধ।

হাইকোর্টের এই রায়ের পর শুক্রবার তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে তারা এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোট গণনার প্রক্রিয়া নিয়ে রাজ্যের শাসক দলের এই নতুন আইনি পদক্ষেপ গোটা নির্বাচন প্রক্রিয়ার শেষে এক নতুন মাত্রা যোগ করল। শনিবার জরুরি শুনানির সময় সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী পর্যবেক্ষণ দেয় এবং নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় কোনও স্থগিতাদেশ আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। ফল প্রকাশের ঠিক আগের মুহূর্তে নেওয়া এই পদক্ষেপ ফলাফল পরবর্তী পরিস্থিতিকে কতটা প্রভাবিত করবে, তা এখন সময়ের অপেক্ষা।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...

NEET-UG 2026 | নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ রসায়নের অধ্যাপক! পুণে থেকে গ্রেপ্তার ‘কিংপিন’ কুলকার্নি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে তোলপাড় ফেলা ডাক্তারি প্রবেশিকা...

Suvendu Adhikari | স্বাস্থ্য পরিকাঠামোয় ‘সার্জারি’! দালালি ও রেফার-রাজ রুখতে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থার খোল...

Assembly Live Stream WB | বিধানসভাতেও এবার লোকসভার ছোঁয়া! বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির সংসদের মতোই এবার আমূল...