দার্জিলিং: আগামী ২৩শে এপ্রিল নির্বাচনের (WB Election 2026) প্রস্তুতি নিতে আজ দার্জিলিং সরকারি কলেজে স্থাপিত ডিসিআরসি (DCRC) থেকে ভোটকর্মীরা সামান্দেনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অত্যন্ত দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এই বুথটিকে ‘P-2’ পর্যায়ভুক্ত করা হয়েছে। শহর থেকে প্রায় ৭৭ কিমি দূরে অবস্থিত এই গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। যাত্রাপথের একটি বড় অংশ গাড়িতে অতিক্রম করার পর, পাহাড়ি দুর্গম চড়াই-উতরাই পার হতে ভোটকর্মীদের ঘোড়ার পিঠে চড়ে যেতে হবে। পাহাড়ের একমাত্র অবশিষ্ট এই দুর্গমতম বুথে ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের এই তৎপরতা নজর কেড়েছে। ভৌগোলিক প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রতিটি নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।
WB Election 2026 | দুর্গম সামান্দেন অভিমুখে রওনা ভোটকর্মীদের, সময় কত লাগবে জানেন?
ছবি নিজস্ব প্রতিনিধির
শেষ আপডেট:
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে।
ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

