Misha Agrawal | জন্মদিনের দু’দিন আগেই সব শেষ! ২৪ বছর বয়সেই প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ২৪ বছর বয়সেই প্রয়াত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর (Content creator) মিশা আগরওয়াল (Misha Agrawal)। পরিবার সূত্রে খবর, গত ২৪ এপ্রিল মৃত্যু হয়েছে তাঁর। তবে ২৫ এপ্রিল মিশার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করা হয়েছে। আচমকাই তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকস্তব্ধ অনুরাগীরা।

২৬ এপ্রিল অর্থাৎ আজ ছিল মিশার ২৫তম জন্মদিন। কিন্তু তার আগেই থামল তাঁর হৃদস্পন্দন। মিশার পরিবারের তরফে ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়েছে, ‘মিশা আগরওয়ালের প্রয়াণের সংবাদটি আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি। মিশাকে এবং তাঁর কাজের প্রতি ভালোবাসা এবং সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা এখনও এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছি। অনুরোধ, মিশাকে আপনাদের স্মৃতিতে জায়গা দিন।’ তবে মিশার মৃত্যুর কারণ তাঁর পরিবারের তরফে এখনও জানানো হয়নি। ফলে কীভাবে তাঁর মৃত্যু ঘটল, তা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় নিজের কমেডি ভিডিওর জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন মিশা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হত তাঁর প্রতিটি ভিডিও। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা সাড়ে তিন লক্ষেরও বেশি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...