Mirzapur 3 | প্রতীক্ষার অবসান! আসছে ‘মির্জাপুর ৩’, কবে মুক্তি পেতে চলেছে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। অবশেষে আসতে চলেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’র তৃতীয় সিজন (Mirzapur 3)। মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে নতুন সিজনের টিজার (Teaser released)। আগামী ৫ জুলাই জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে (OTT platform) মুক্তি পাবে সিরিজটি।

প্রথম দু’টি সিজনে সাফল্যের পর তৃতীয় সিজনের জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। দীর্ঘদিন ধরে এই সিজনের মুক্তির তারিখ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবারেও যে পর্দায় ঝড় তুলতে চলেছেন কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিত, তার আভাস পাওয়া গিয়েছে টিজারেই। আগের সিজন গুলিতে পঙ্কজ ত্রিপাঠী, রসিকা দুগ্গল এবং শ্বেতা ত্রিপাঠীর অভিনয় দর্শকদের মন জয় করেছিল। এমনকি দু’টি সিজনের সংলাপগুলিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

‘মির্জাপুর ৩’ পরিচালনা করছেন গুরমিত সিং এবং আনন্দ আইয়ার। এই সিজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলি ফজল, শ্বেতা ত্রিপাঠী শর্মা, বিজয় ভার্মা, পঙ্কজ ত্রিপাঠী, রাসিকা দুগ্গল, আনজুম শর্মা, প্রিয়াংশু পেনিউলি, শিবা চাড্ডা, রাজেশ তাইলাং এবং হর্ষিতা গৌরকে। ‘মির্জাপুর’র প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ২০২০ সালে মুক্তি পায় ‘মির্জাপুর’র দ্বিতীয় সিজন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Salman Khan | বিশ্নোইদের হুমকির মাঝেই সলমনের ‘গ্যালাক্সি’-তে সাপের হানা! শোরগোল বান্দ্রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সলমন খানের (Salman...

Govinda | নিরাপত্তারক্ষীর বাড়াবাড়ি, ক্ষুব্ধ গোবিন্দা! ছবিশিকারিদের কাছে চাইলেন ক্ষমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তারকাদের ঘিরে অনুরাগীদের ভিড় বা...

Shah Rukh Khan | পোষ্যের জন্য মধ্যরাতে কবর খুঁড়েছিলেন শাহরুখ! কিং খানের অজানা পশুপ্রেমের গল্প ভাইরাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রুপোলি পর্দায় তাঁর রোমান্টিসিজম বা...

Mouni Roy | সংসার ভাঙার নেপথ্যে কারণ কী? মৌনির সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুরজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni...