Posto Mutton | দুপুরে খাসির মাংস রাঁধুন ঠাকুরবাড়ির মতো করে, রইল রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুরবেলা গরম ভাতে খাসির মাংসের ঝোল খেতে মন্দ লাগে না। তবে যদি স্বাদবদল করতে চান, তা হলে মাংস রাঁধুন ঠাকুরবাড়ির মতো করে। কেমন ভাবে রাঁধবেন? রইল রেসিপি।

উপকরণ: খাসির মাংস: ১কেজি, পেঁয়াজ বাটা: আধ কাপ, রসুন বাটা: ৪ টেবিল চামচ, আদা বাটা: ১ টেবিল চামচ, গোটা গরম মশলা: ১ টেবিল চামচ, শাহ জিরে বাটা: ১ চা চামচ, পোস্ত বাটা: ৪ টেবিল চামচ, নুন: স্বাদ অনুযায়ী, সর্ষের তেল: ৪ টেবিল চামচ।

পদ্ধতি: খাসির মাংস ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। জল ঝরানো মাংসে পেঁয়াজ এবং আদা-রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন ঘণ্টাখানেক। কড়াইতে তেল গরম হলে গোটা গরম মশলা দিন। শাহ জিরে এবং পোস্ত বাটা দিয়ে কিছু ক্ষণ নাড়াচাড়া করে মাংস দিয়ে দিন। ভালো করে কষিয়ে নিন। নুন দিন এই সময়ে। মাংস থেকে তেল ছেড়ে এলে সামান্য জল দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন।  ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাত, লুচি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...