Pousali Banerjee | অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পৌষালী, এখন কেমন আছেন গায়িকা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুরের জগতে হঠাৎই বিষাদের সুর। মে দিবসের রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লেন গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায় (Pousali Banerjee)। তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গায়িকার আকস্মিক অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগে দিন কাটছে তাঁর অগণিত অনুরাগীর।

সূত্র মারফত জানা গিয়েছে, ১ মে রাতে হঠাৎই শারীরিক অস্বস্তি অনুভব করেন পৌষালী। পরিস্থিতি বেগতিক দেখে কালক্ষেপ না করেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পৌষালী সারা বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে শো এবং কনসার্ট নিয়ে ব্যস্ত থাকেন। এই অত্যধিক ধকল থেকেই শরীর খারাপ কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর আগেও ২০২৫ সালে একবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। বছর ঘুরতে না ঘুরতেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তিতে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে।

তবে ভক্তদের জন্য স্বস্তির খবর এটাই যে, পৌষালী  (Pousali Banerjee Health Update) এখন অনেকটাই স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, বড় কোনো জটিলতা বা আশঙ্কাজনক কিছু পাওয়া যায়নি। তবে চিকিৎসকরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না। বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা (Medical Tests) করার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। রিপোর্ট সন্তোষজনক হলে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। আপাতত তিনি চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন।

‘সা রে গা মা পা’-র মঞ্চ থেকে উঠে আসা পৌষালী এখন বাংলা লোকগানের অন্যতম পরিচিত মুখ। সম্প্রতি টি-সিরিজ বাংলা থেকে ঋষি পাণ্ডার সঙ্গে তাঁর নতুন গান ‘লগন বয়ে যায়’ মুক্তি পেয়েছে, যা শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যেই এই ছন্দপতন। যদিও নিজের অসুস্থতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখনও কোনো পোস্ট করেননি গায়িকা। অনুরাগীদের এখন একটাই প্রার্থনা— দ্রুত সুস্থ হয়ে আবারও স্টেজে ফিরুক তাঁদের প্রিয় শিল্পী।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...