মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মেডিকেলে রাতভর বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তি রোগী সহ পরিবার-পরিজনদের

শেষ আপডেট:

রায়গঞ্জ: গত কয়েকদিন ধরেই প্রবল গরম পড়েছে রাজ্যজুড়ে। বৈদ্যুতিক পাখা চললেও মিলছে না স্বস্তি। এরই মধ্যে আবার বিদ্যুৎ বিভ্রাট হল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ আচমকাই বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে মেডিকেলে। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রবল গরমে আরও অসুস্থ হয়ে পড়েন চিকিৎসাধীন রোগীরা। নাজেহাল অবস্থা হয় রোগীর পরিবার-পরিজনদেরও। এদিকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে বন্ধ হয়ে যায় চারটি লিফট। ফলে চরম ভোগান্তির শিকার হতে হয় রোগীদের।

জরুরী বিভাগের চিকিৎসক মহম্মদ ইকবাল হাসান জানান, দীর্ঘক্ষণ কারেন্ট নেই। লিফট চলাচল বন্ধ হয়ে রয়েছে। ফ্যান চলছে না। একটি এমার্জেন্সি লাইট দিয়ে চলছে জরুরী বিভাগ। লিফট না চলায় রোগীদের ভর্তির ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় জানান, কী কারণে এই সমস্যা তা জানতে বিদ্যুতের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থাকে তলব করা হয়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক সংশ্লিষ্ট দপ্তরের নির্মাণ সংস্থার আধিকারিক জানান, ইলেকট্রিক প্যানেলে কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যার সূত্রপাত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Balurghat | ট্র্যাক্টর দিয়ে প্রেমিকাকে খুন করে দেহাংশ জমিতে পুঁতে ছিল প্রেমিক, অবশেষে যাবজ্জীবন কারদন্ডের সাজা ঘোষণা গুণধরের

বালুরঘাট: বিবাহ বহির্ভূত সম্পর্কের অবনতিতে ট্র্যাক্টর দিয়ে প্রেমিকার দেহাংশ...

Changrabandha | নিম্নমানের সামগ্রীর ব্যবহার! চ্যারাবান্ধা বাজারের দুর্গামণ্ডপের নির্মাণকাজ বন্ধ করল বিজেপি

চ্যাংরাবান্ধা: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে ১ কোটি ১৭...

Gangarampur | অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ স্কুলের বিরুদ্ধে! গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

গঙ্গারামপুর: উচ্চমাধ্যমিকের চতুর্থ সিমেস্টারের পড়ুয়াদের ফর্ম ফিলাপে অতিরিক্ত টাকা...