রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Prasanta Barman | প্রশান্ত বর্মনকে ‘পলাতক’ দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল পুলিশের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে (Prasanta Barman)।  ‘পলাতক’ দেখিয়ে আদালতে চার্জশিট পেশ করল বিধাননগর পুলিশ (Bidhannagar Police)। বুধবার ৮৯ দিনের মাথায় বিধাননগর এসিজেএম কোর্টে ৫ জনকে অভিযুক্ত করে এই চার্জশিট পেশ করা হয়। কিন্তু সেখানে প্রশান্তকে পলাতক দেখানো হয়েছে। ফলে গোটা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। কেন পুলিশ প্রাক্তন এই আমলাকে গ্রেপ্তার করতে পারল না সেই প্রশ্ন তুলেছে মৃতের ঘনিষ্ঠরা।

উল্লেখ্য, দত্তাবাদের এক স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে খুনে প্রধান অভিযুক্ত প্রশান্ত বর্মন। অভিযোগ দায়েরের পর প্রাক্তন বিডিওর সহযোগীদের গ্রেপ্তার করলেও পুলিশ প্রশান্ত বর্মনকে  গ্রেপ্তার করেনি। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত হয়েও দিব্যি বিডিওর দায়িত্ব পালন করে আসছিলেন প্রশান্ত। এরই মধ্য়ে বারাসাত আদালত থেকে আগাম জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। পরে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তাঁর জামিন খারিজ করে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। কিন্তু সেখানেও সুরাহা মেলেনি। সুপ্রিম কোর্টও (Supreme Court) তাঁকে ২৩ জানুয়ারির মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু সেই নির্দেশও না মেনে এখনও আত্মগোপন করে আছেন প্রশান্ত বর্মন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

India VS Pakistan | পাক-বধ করে সুপার এইটে ভারত! বুমরাহ-অক্ষরের বোলিং তোপে ১১৪ রানেই শেষ পাকিস্তান, কলম্বোয় তেরঙার জয়জয়কার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের কাছে পরাজয়ে পাকিস্তানীদের চোখের...

India VS Pakistan T20 | ইশানের লড়াকু ৭৭, কলম্বোয় পাকিস্তানকে ১৭৬ রানের টার্গেট দিল ভারত   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী...

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান...