Recipe | চিংড়ির মালাইকারি নয়, এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ‘প্রন ঘি রোস্ট’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির হেঁশেলে চিংড়ি আসা মানেই হয় মালাইকারি, না হয় চচ্চড়ি। তবে স্বাদে বৈচিত্র্য আনতে এবার তৈরি করতে পারেন দক্ষিণ ভারতের জনপ্রিয় পদ ‘প্রন ঘি রোস্ট’। ঘিয়ে ভাজা মশলার সুগন্ধে এই পদটি পোলাও কিংবা লাচ্ছা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায়। খুব সহজে বাড়িতে কীভাবে এটি বানাবেন, রইল তার হদিশ (Recipe)।

উপকরণ:

৫০০ গ্রাম চাপড়া চিংড়ি

আধ চা চামচ হলুদ গুঁড়ো

২ টেবিল চামচ লেবুর রস

কাজু

দেড় টেবিল চামচ গোটা ধনে

১ চা চামচ করে জিরে

৫-৬টি শুকনো লংকা

গোলমরিচ

১ টেবিল চামচ তেঁতুলের ক্বাথ

লবঙ্গ

সর্ষে ও পোস্ত

রসুন

আদা

আধ কাপ পেঁয়াজকুচি

ঘি

কারিপাতা

সামান্য গুড় বা চিনি।

প্রণালী:

প্রথমে চিংড়ি মাছগুলো নুন, হলুদ ও লেবুর রস মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকনো লংকা ও কাজু গরম জলে ভিজিয়ে রাখুন। শুকনো তাওয়ায় ধনে, জিরে, গোলমরিচ, পোস্ত ও সর্ষে ভালো করে সেঁকে নিন। এবার মিক্সিতে এই ভাজা মশলাগুলোর সঙ্গে রসুন, পেঁয়াজ, আদা, ভেজানো কাজু- লংকা এবং তেঁতুলের ক্বাথ দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।

কড়াইতে ঘি গরম করে কারিপাতা ও শুকনো লংকা ফোড়ন দিয়ে মশলার মিশ্রণটি দিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়লে মেখে রাখা চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়া করুন। সামান্য গরম জল মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। ঝোল মাখোমাখো হয়ে এলে উপর থেকে আরও কিছুটা ঘি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি আপনার সুস্বাদু প্রন ঘি রোস্ট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | বিকেলের আড্ডায় জমজমাট মুখরোচক মুচমুচে ঢ্যাঁড়স ভাজা! রইল চটজলদি রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চায়ের সঙ্গেই টা হোক কিংবা...

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...