Preity Zinta | ‘প্রয়োজনে কালী রূপ ধারণ করব’, কেন এমন বললেন প্রীতি?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের পর্দায় দীর্ঘদিন দেখা নেই। ‘পাঞ্জাব কিংস’ (Punjab Kings)-এর মালকিন প্রীতি জিন্টা (Preity Zinta) বর্তমানে ব্যস্ত আইপিএল (IPL) নিয়ে। তবে এসবের মধ্যেই অন্য একটি বিষয় নিয়ে চর্চায় উঠে এলেন ‘ডিম্পল সুন্দরী’।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রশ্ন-উত্তর পর্বে অনুরাগীদের বেশকিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি। ব্যক্তিগত ও পেশা সংক্রান্ত প্রায় সব প্রশ্নের উত্তর দেন তিনি। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, ‘এমন কিছু বলুন, যেটা মানুষ আপনার বিষয়ে জানেন না।’ এর উত্তরে প্রীতি বলেন, ‘মন্দিরে ছবি তোলা আমি পছন্দ করি না। তাছাড়া, ভোরবেলা বিমানবন্দরে বা শৌচালয়ে ছবি তুলতেও আমি ভালবাসি না। এই জায়গাগুলো বাদ দিয়ে আমাকে ছবি তুলতে বললে ভালো হয়।’

এরপরই প্রীতি জানান, সন্তানদের ছবি তুলতে গেলে তিনি কী করবেন। অভিনেত্রীর কথায়, ‘আমি এমনিতে বেশ হাসিখুশি মানুষ। কিন্তু আমার বাচ্চাদের ছবি তুলতে এলে নিজের ভিতরের কালীমূর্তি বেরিয়ে আসবে। আমার অনুমতি ছাড়া তাই ভুলেও যেন ভিডিও শুরু করা না হয়। খুব বিরক্তিকর বিষয়। তার চেয়ে বরং, আমাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করুন ছবি তোলার আগে।’

প্রসঙ্গত, ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। ২০২১ সালে ১১ নভেম্বর অভিনেত্রীর কোল আলো করে আসে যমজ সন্তান জিয়া ও জয়। বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী লস অ্যাঞ্জেলসে প্রতিষ্ঠিত।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Akshaye Khanna | শুটিং সেটে ‘রণংদেহী’ অক্ষয় খন্না! এক সহ-অভিনেতার অপমানে কেন মেজাজ হারালেন ‘ধুরন্ধর’ তারকা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৫ সালে ‘ধুরন্ধর' (Dhurandhar) এবং...

Vijay Oath Ceremony | বিজয়ের শপথগ্রহণে বিশেষ অতিথি ‘প্রেমিকা’ তৃষা! সিল্কের শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার তামিলনাডুর মুখ্যমন্ত্রী (Tamil Nadu...

Avika Gor | দেশ ছাড়লেন ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গোর, মুম্বই ছেড়ে কেন পাড়ি দিলেন ব্যাংককে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘর বাঁধলেন বিদেশে! ছোট পর্দার...

Vijay Deverakonda | বিয়ের পর প্রথম জন্মদিন: হায়দরাবাদে ভক্তদের ঢল, রশ্মিকাকে পাশে নিয়ে কেক কাটলেন বিজয় দেবরকোন্ডা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৩৮-এ পা দিলেন দক্ষিণী মেগাস্টার...