বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

VB G RAM G Bill | রাষ্ট্রপতির মুখে ‘VB G RAM G’ বিলের প্রশংসা, বিরোধীদের তুমুল প্রতিবাদে রণক্ষেত্র সংসদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট অধিবেশনের (Budget Session 2026-27) প্রথম দিনেই বারুদের গন্ধ! রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Murmu) প্রথাগত ভাষণকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের রূপ নিল সংসদ। উন্নয়নের দীর্ঘ খতিয়ান ছাপিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল বহুল আলোচিত ‘VB G RAM G’ বিল। রাষ্ট্রপতি এই বিলের উল্লেখ করতেই বিরোধী সাংসদদের তীব্র চিৎকারে কার্যত স্তব্ধ হয়ে যায় অধিবেশন কক্ষ।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে দাবি করেন, এই বিলটি দেশের বেকারত্ব দূরীকরণে এবং কর্মসংস্থান সৃষ্টিতে বৈপ্লবিক ভূমিকা নেবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই প্রক্রিয়ায় দুর্নীতির কোনও অবকাশ থাকবে না। কিন্তু রাষ্ট্রপতির এই দাবি শোনা মাত্রই ফেটে পড়েন বিরোধী দলের সাংসদরা। তাঁদের অভিযোগ, সরকারের এই দাবি অন্তঃসারশূন্য। স্লোগান ও জোরালো আপত্তিতে উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষই।

এর আগে নিজের ভাষণে রাষ্ট্রপতি মোদি সরকারের এক দশকের সাফল্যগাথা তুলে ধরেন। তিনি জানান, আয়ুষ্মান ভারত-সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবাদে দেশের প্রায় ৯৫ কোটি মানুষ আজ সামাজিক সুরক্ষায় সুরক্ষিত। বন্দে ভারত এক্সপ্রেসের আধুনিকায়ন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তির উল্লেখ করে তিনি ভারতকে একটি ‘বিকশিত’ রাষ্ট্র হিসেবে গড়ার আহ্বান জানান।

তবে রাষ্ট্রপতির এই ইতিবাচক পরিসংখ্যান ও ‘দুর্নীতিমুক্ত প্রশাসনের’ দাবিকে নস্যাৎ করে দিয়ে বিরোধীরা তাঁদের আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। পর্যবেক্ষকদের মতে, বাজেট অধিবেশনের প্রথম দিনেই ‘VB G RAM G’ বিল নিয়ে যে সংঘাতের আবহ তৈরি হলো, তা আগামী দিনগুলোতে সরকার ও বিরোধীদের মধ্যে বড়সড় রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Russian Oil | রুশ তেল কেনা নিয়ে অনড় দিল্লি? আমেরিকার দাবি উড়িয়ে কড়া বার্তা মস্কোর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রুশ তেল (Russian Oil) কেনা...

Bangladesh President | সরতে চান সাহাবুদ্দিন! বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির পদে কি ইউনূস?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে...

India VS Netherlands | শূন্যের হ্যাটট্রিক অভিষেকের, শিবম-হার্দিকের ঝড়ে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ম্যাচটি (India VS Netherlands) ছিল...

CPIM | সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উঠল প্রতীক উর প্রসঙ্গ! কী সিদ্ধান্ত নিল দল?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরে এখন এক...