Prevention tips of hair damage | দূষণ ক্ষতি করছে চুলের! কীভাবে রক্ষা করবেন? জেনে নিন উপায়…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বায়ু দূষণ যেমন ফুসফুসের ক্ষতি করে, তেমনই ক্ষতিকর চুলের জন্যও। বাতাসে ভাসমান দূষণবাহী কণা চুলের গোড়া দুর্বল করে দেয়। দূষণ থেকে চুল বাঁচানোর উপায় (Prevention tips of hair damage) কী? জানুন উপায়…

এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে যাতে সালফেটের মাত্রা কম থাকে। চুলে গ্রিন টি ব্যবহার করলেও উপকার হবে। ২ কাপ গরম জলে ২-৩টি গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন। শ্যাম্পু করার পর গ্রিন টি দিয়ে চুল ধুলে উপকার হবে।

দূষণের কারণে চুল যে আর্দ্রতা হারায়, তা ফিরিয়ে আনতে সপ্তাহে একবার মধু-নারকেল তেলের মতো ডিপ কন্ডিশনিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। এসবের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। খেতে হবে ভিটামিন, প্রোটিন, বায়োটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং আয়রন সমৃদ্ধ খাবার, যা চুলের গোড়া মজবুত করবে।

এছাড়া ব্যবহার করা যেতে পারে কিছু হেয়ার মাস্ক। পাকা কলা চটকে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ফেটানো টক দই এবং অলিভ অয়েল। সমস্ত উপকরণ মিশিয়ে শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মাখতে হবে। মাথার ত্বক থেকে চুলের ডগা পর্যন্ত তা ভালোভাবে মেখে হালকা হাতে মালিশ করুন। মিনিট ২০ রেখে ঈষদুষ্ণ জলে চুল ভালো করে ধুয়ে নিন। চুলের যত্নে আমলকির ব্যবহার বহু পুরোনো। ভিটামিন সি, ই এবং রকমারি খনিজে ভরপুর ফলটি চুল ঝরা, অকালপক্বতা, খুশকি রোধে সহায়তা করে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

More like this
Related

Life style | বেশি নয়, বরং কমেই আসল সুখ! আধুনিক জীবনধারা বদলে দিতে জনপ্রিয় হচ্ছে ‘মিনিমালিস্ট’ লাইফস্টাইল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চারদিকে শুধু কেনাকাটার হিড়িক আর...

Fish Fry | ঘরোয়া আড্ডায় পাতে পড়ুক জিভে জল আনা ‘কলকাতা স্টাইল ফিশ ফ্রাই’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ট্রিট ফুড বা ঘরোয়া আড্ডার...

Indoor Plants | ঘরের কোণেই এক চিলতে অরণ্য! অন্দরমহল সাজাতে ইনডোর প্ল্যান্টের জাদুকরী টিপস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংক্রিটের জঙ্গলে এখন জানলা খুললেই...

Recipe | শীতের সন্ধ্যায় জমজমাট আড্ডা! গরম চায়ের সঙ্গে বাড়িতেই বানান মুচমুচে ‘মশলা সয়াবিন চাট’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাড়কাঁপানো শীত আর এক কাপ ধোঁয়া...