সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কাউকে দিলেন চাকরির প্রতিশ্রুতি, কাউকে অর্থ, কালিয়াগঞ্জে তিন পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু

শেষ আপডেট:

কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী-র চাকরির প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার মৃত্যুঞ্জয়ের বাড়িতে গিয়ে শুভেন্দু মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরী বর্মনকে এই আশ্বাস দেন। শুভেন্দু আশ্বস্ত করেন আগামী সোমবারই তিনি কেন্দ্রীয় সরকারের কোনও দপ্তরের গ্রুপ-ডি পদে গৌরী বর্মনকে নিয়োগ করার ব্যবস্থা করবেন।

এদিন কালিয়াগঞ্জের চাঁদগাওয়ের বাড়িতে মৃত মৃত্যুঞ্জয়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শুভেন্দু জানান, এই মুহুর্তে তৃণমূল পুলিশকে তাদের ক্যাডার ভাবছে এবং পুলিশও ভাবছে তাঁরা তৃণমূলের ক্যাডার। এই ভাবনাটা উচিত নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিকারের সুশাসক হতেন, মানবিক হতেন তাহলে, তরুণ তরতাজা যুবক মৃত্যুঞ্জয়ের খুনি পুলিশ আধিকারিক মোয়াজ্জেমের শাস্তি হত। তার শাস্তি এখনও তিনি দেননি।

এদিকে গত বুধবার মৃত্যুঞ্জয়ের মা ও স্ত্রী সহ সন্তান নিজের বাড়িতে ফিরে এসেছে। মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মনের কথায়, ‘আমাদের সঙ্গে সকলে রয়েছে। এখন ভয় মুক্ত আছি।’ এদিন বিভিন্ন সাধু, সন্ত ছাড়াও শুভেন্দু অধিকারীর সঙ্গী ছিলেন জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার ও কালিয়াগঞ্জ পুরসভার একাধিক বিজেপি কাউন্সিলর। পুরসভার এক নির্দল কাউন্সিলর নন্দদুলাল দাসও শুভেন্দুর সঙ্গী ছিলেন। জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল অবশ্য বলেন, ‘বিজেপি এইভাবে ধর্মীয় ভাবাবেগকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে।’ মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দেওয়ার প্রসঙ্গে কানাইয়ার উক্তি, ‘ফলেন পরিচয়তে।’

এদিন কুনোর ভারত সেবাশ্রমে একটি শববাহী যান পরিষেবা চালুর জন্য ১২ লক্ষ টাকার চেক প্রদান করে শুভেন্দু বলেন, ‘আর যেন একটিও মৃত নাবালিকাকে টেনে হিঁচড়ে না নিয়ে যেতে হয়। একজন বাবাকে যেন অর্থের অভাবে পাঁচ মাসের সন্তানের দেহ ব্যাগবন্দি করে বয়ে নিয়ে বেড়াতে না হয়।’ ব্যাগে করে যিনি শিশুর দেহ বহন করেছিলেন সেই ডাঙ্গি পাড়ার অসীম দাসের সঙ্গেও দেখা করেন শুভেন্দু। তিনি জানান, একটি বাতানুকূল শববাহী গাড়ি চালুর আর্থিকভাবে সহযোগিতা করা হল। আগামী দিনে যাতে নিখরচায় মানুষ এই শববাহী যানের পরিষেবা পান সেদিকেও নজর দেওয়া হবে।’

কালিয়াগঞ্জে অস্বাভাবিকভাবে মৃত নাবালিকার পরিবারের সঙ্গেও দেখা করেন বিরোধী দলনেতা। এদিন নাবালিকার পরিবারের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঘটনার তদন্তে সিটের উপর ভরসা রাখার পরামর্শ দেন তিনি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Malda | হাত বদলের আগেই উদ্ধার আগ্নেয়াস্ত্র!পুলিশি অভিযানে গ্রেপ্তার ২

মালদা: আগ্নেয়াস্ত্রের কারবার করতে গিয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি। ঘটনাটি...

Gazole | ‘এক শিশি বিষ দিন…’, এসএসসিতে অকৃতকার্য হওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আর্জি গাজোলের ‘যোগ্য চাকরিহারা’ শিক্ষিকার

গাজোল: চাকরিহারা যোগ্য শিক্ষকদের তালিকায় নাম ছিল গাজোলের (Gazole)...

Lionel Messi | মেসি ও কলকাতা: যুবভারতী কাণ্ডে ‘কাটাছেঁড়া নয়’! তদন্তে মুখ্যমন্ত্রীর বানানো কমিটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির (Lionel...

BJP | ঝুঁকি নিতে নারাজ পদ্মশিবির, নাড্ডার নেতৃত্বেই বঙ্গে ভোটযুদ্ধে নামার প্রস্তুতি বিজেপির

নয়াদিল্লি: হাতে সময় অতি অল্প। পাখির চোখ এখন শুধু...