রবিবার, ৮ মার্চ, ২০২৬

Pune Fort Stampede | শিবজয়ন্তী উৎসবে পুনের দুর্গে হুড়োহুড়ি-বিশৃঙ্খলা! ভিড়ের চাপে পদপিষ্ট অনেকে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্রপতি শিবাজি মহারাজের জন্মজয়ন্তী (Shiv Jayanti) উপলক্ষে পুনের শিবনেরি দুর্গে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা। অতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্ট হলেন বহু মানুষ, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা ও শিশু রয়েছে (Pune Fort Stampede)। ঐতিহাসিক এই দুর্গে শিবজ্যোতি দর্শন ও বিশেষ আচার অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাত থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন কয়েক হাজার অনুরাগী। সেই ভিড় জনসমুদ্রে পরিণত হতেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারায়।

উৎসবে যোগ দিতে আসা বিভিন্ন সংগঠনের সদস্য ও সাধারণ দর্শনার্থীদের চাপে দুর্গের প্রবেশপথগুলিতে তীব্র যানজট ও বিশৃঙ্খলা তৈরি হয়। বিশেষ করে হাতি দরজা এবং গণেশ দরজা—এই দুটি সংকীর্ণ পথ দিয়ে একসঙ্গে অসংখ্য মানুষ যাতায়াতের চেষ্টা করায় হুড়োহুড়ি শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নীচে তিল ধারণের জায়গা না থাকায় প্রাণ বাঁচাতে মানুষ দুর্গের বিপজ্জনক ও জরাজীর্ণ দেওয়ালে ওঠার চেষ্টা করছেন। ফাটল ধরা দেওয়ালের খাঁজে আশ্রয় নিয়েছেন অনেকে। একসময় সেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ভিড়ের চাপে আহতদের উদ্ধার করে দ্রুত জুন্নারের সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমে এই বিপুল জনসমাগমের সম্ভাবনা আগে থেকে আঁচ করা সম্ভব হয়নি, যার ফলেই এই বিপত্তি। ঘটনার জেরে ঐতিহাসিক দুর্গ চত্বরে আতঙ্কের ছায়া নেমে এসেছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...

Lakshya Sen | অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে অবিশ্বাস্য জয়! অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে ভারতের লক্ষ্য সেন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোর্টে তখন অসহ্য পেশির টান...

Narendra Modi | ‘সব সীমা ছাড়িয়ে গেছে তৃণমূল…’, রাষ্ট্রপতির ‘অপমানে’ রণংদেহি মোদি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গ সফরে এসে খোদ রাষ্ট্রপতির...