Puri Jagannath Temple | পুরীর জগন্নাথ মন্দিরের দেওয়ালে একাধিক ফাটল! এএসআইয়োর সাহায্য চাইল ওডিশা সরকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) বাইরের দেওয়ালে একাধিক ফাটল! সমস্যা এড়াতে তড়িঘড়ি ডাক পড়ল পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের। পরিস্থিতি মোকাবিলায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) (ASI)-র সাহায্য চেয়েছে ওডিশা সরকার (Odisha Government)।

জানা গিয়েছে, পুরীর জগন্নাথের মূল মন্দিরের বাইরে চৌহদ্দি নির্দিষ্ট করে যে পুরু দেওয়াল, তার নাম মেঘনাদ পচেরী। মূল মন্দিরকে সুরক্ষিত করছে এই দেওয়াল। সম্প্রতি সেই দেওয়ালে একাধিক ফাটল দেখা দিয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন মন্দির কর্তৃপক্ষ।

কীভাবে এই ফাটল দেখা দিয়েছে? জানা গিয়েছে, দ্বাদশ শতকে নির্মিত মন্দিরের ভিতরে আনন্দবাজার নামে একটি অঞ্চল রয়েছে। সেখান থেকে জগন্নাথের প্রসাদ বিক্রি করা হয়। ওই অঞ্চল থেকে নোংরা বর্জ্য জল বাইরের দেওয়ালের ফাটল দিয়ে চুঁইয়ে পড়ছে বলে খবর। দেওয়ালে দীর্ঘদিন ধরে জমছে শ্যাওলা। দেওয়াল ভেজা থাকায় ক্রমে ক্ষতি হচ্ছে। দীর্ঘদিনের অযত্নে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। সরকার অবশ্য মনে করছে, এএসআইয়ের অনুমতি ছাড়া মন্দিরে এমন কোনও কাজ করা হয়েছে, যার ফলে এই ফাটল দেখা দিয়েছে। তদন্ত চলছে। মন্দির কর্তৃপক্ষের তরফেও দ্রুত পূর্ব পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়েছে। জগন্নাথ মন্দির ওডিশার অন্যতম প্রধান হেরিটেজ এবং সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। ফলে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করছে ওডিশা সরকারও।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

H-1B Visa | মার্কিন প্রযুক্তি ক্ষেত্রে দেদার ছাঁটাই, এইচ-১বি ভিসার জাঁতাকলে চরম অনিশ্চয়তায় ভারতীয় কর্মীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একটি ই-মেইলেই যেন ওলটপালট হয়ে...

Trump VS Netanyahu | ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু চরম সংঘাত, ফোনালাপে তুমুল বাগবিতণ্ডা

উত্তরবঙ্গ সংনবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধকে (Iran War) কেন্দ্র...