Fahadh Faasil | এডিএইচডি রোগে আক্রান্ত ‘পুষ্পা ২’র খলনায়ক ফাহাদ ফাসিল

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ফাহাদ ফাসিল (Fahadh Faasil)। মালয়ালম সিনেমার একজন সুপারস্টার তিনি। খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। তবে অভিনেতা নাকি এডিএইচডি (ADHD) রোগে আক্রান্ত। একথা তিনি নিজেই জানিয়েছেন।

তবে কী এই এডিএইচডি রোগ? এটির পুরো নাম অ্যাটেনশন ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিজঅর্ডার (Attention-deficit/hyperactivity disorder)। এই প্রসঙ্গে ফাহাদ নিজেই জানান, এটি এক ধরনের মানসিক রোগ। মূলত শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। কিন্তু ৪১ বছর বয়সে এই রোগে আক্রান্ত ফাহাদ। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আর্কষণ করার প্রবণতা দেখা যায়। সম্প্রতি একটি স্কুলের অনুষ্ঠানে ফাহাদ একথা জানান। অনুষ্ঠানে উপস্থিত এক চিকিৎসকের কাছে প্রতিকারের উপায় জানতে চান অভিনেতা। চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। তবে বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসা করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদের সাহায্যে নেওয়া উচিত। আবার কোনও ক্ষেত্রে ওষুধের প্রয়োজনও নেওয়া হয়।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Mouni Roy | সংসারে ভাঙনের সুর? বিচ্ছেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন মৌনী রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...

Diljit Dosanjh | বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ! ম্যানেজারের বাড়িতে গুলি চালিয়ে দায় স্বীকার দুষ্কৃতীদের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফের বিষ্ণোই আতঙ্কে কাঁপছে বিনোদন...

Vijay | মুখ্যমন্ত্রী হয়েই কি ‘প্রেমিকা’ তৃষার জন্য বিশেষ উপহার? বিজয়ের সিদ্ধান্তে তুঙ্গে জল্পনা!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতির ময়দানে তিনি এখন 'থালাইভা'।...