বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Meeting | রাশিয়ায় জয়শঙ্করের সঙ্গে বৈঠক পুতিনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এদিকে আগামী মাসে ভারত সফরে আসার কথা পুতিনের। তার আগেই এদিনের বৈঠকে আসন্ন ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়েও কথা হয় দু’জনের। পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক উন্নয়ন নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে দুজনের মধ্যে। এবিষয়ে পুতিনের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

৫ ডিসেম্বর ভারত সফরে আসার কথা আছে পুতিনের। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন রুশ প্রেসিডেন্ট।

পুতিনের সঙ্গে বৈঠক করার আগে সোমবার, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও আলোচনা করেছেন জয়শঙ্কর। পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন জয়শঙ্কর।

উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। একই কারণে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি স্থগিত হয়ে যায়। যদিও বর্তমানে ট্রাম্প দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে এখন জ্বালানি কেনা বন্ধ করে দিয়েছে। এজন্য ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়ে আলোচনা চলছে। সেই সঙ্গে ভারতীয় পণ্যের উপর থেকে শুল্ক কমানোর ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

আর এর মাঝে আগামী মাসেই ভারতে আসতে চলছেন ভ্লাদিমির পুতিন। যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Bangladesh | পদত্যাগ করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি! নির্বাচন ও গণভোটের পরই সরে যাওয়ার ঘোষণা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে...

Luthra Brothers | গোয়া অগ্নিকাণ্ড: লুথরা ভাইদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির সন্দেহ, একই ঠিকানায় ৪২ কোম্পানি!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোয়ার নাইটক্লাবে (Birch by Romeo...

Trump Modi Talk | পুতিন ফিরতেই ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদির! বাণিজ্য, প্রতিরক্ষা নিয়ে আলোচনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরের ১...

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...