Putul Oscar Nomination | অস্কারের দৌড়ে ‘পুতুল’, ‘বেস্ট পিকচার’ নমিনেশনে জায়গা এই বাংলা ছবির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্কারে (Oscar) ‘ইতি মা’ (Iti Maa) গানের সফর শেষ হলেও নতুন করে আশার আলো দেখাল ‘পুতুল’ সিনেমা। সেরা ছবির বিভাগে নির্বাচিত ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি (Putul Oscar Nomination)। ‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে জ্বলজ্বল করছে ‘পুতুল’-এর নাম।

মোট ৩২৩টি ছবি বেছে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটিগরিতে রয়েছে ২০৭টি ছবি। তার মধ্যে রয়েছে ‘পুতুল’-এর নাম৷ অস্কারের দৌড়ে কৃতিত্ব অর্জনের পর আপ্লুত পরিচালক ইন্দিরা। তাঁর কথায়, ‘আমার ছবি, কাজ, পরিচালনা, আমার লেখাকে পছন্দ করার জন্য দ্য অ্যাকাডেমি আর পুরো অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ। আমি খুব খুশি। খুব ভুল যদি না করি প্রথমবার কোনও বাংলা ছবি সেরা ছবির ক্যাটিগোরিতে সিলেকশন পেল। যেটা ওয়েব সাইটেও আছে। আর একটা ক্যাটিগোরি পেল। বাংলা, দেশ ও সারা বিশ্বের মিডিয়ার কাছে আর অবশ্যই আমার টিমের কাছে কৃতজ্ঞ।’

নিজের সংগ্রামের কথা জানিয়ে পরিচালক বললেন, ‘খুব কষ্ট করে সিনেমাটা বানিয়েছি। প্রযোজনা, পরিচালনা করেছি। আমি খুব খুশি যে অস্কার কমিটি মেম্বার্সদের আমার কাজ ভালো লেগেছে। এই যে বাংলা ছবিকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে পেরেছি, তাও আবার একজন নবাগত পরিচালক হিসেবে, এটা আমার কাছে একটা বড় ব্যাপার।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anupam Kher | রাজ-সিমরনের মিলনের সেই রেললাইন! এত বছর পর সেখানে দাঁড়িয়ে কী চাইলেন অনুপম খের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ‘দিলওয়ালে দুলহানিয়া...

Trisha Krishnan | মুখ্যমন্ত্রী বিজয়ের জন্য বিশেষ বার্তা! প্রেমের গুঞ্জনের মাঝেই জল্পনা বাড়াল তৃষার পোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে...

Puja Banerjee | মা হতে চলেছেন পুজা বন্দ্যোপাধ্যায়, ঘরোয়া আয়োজনে দ্বিতীয়বার সাধ খেলেন অভিনেত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়...