শোবার ঘরের সিলিংয়েই লুকিয়ে মৃত্যুদূত! শেষ পর্যন্ত কালঘাম ছুটিয়ে উদ্ধার হল রক পাইথন

শেষ আপডেট:

নাগরাকাটা: সাড়ে ৪ ফুট লম্বা অজগর উদ্ধার। শুক্রবার সকালে শোবার ঘরের টিনের চাল থেকে প্রথমে শুধু ঝুলে থাকা লেজটুকুই দেখতে পেয়েছিলেন মালা টোপ্পো নামে নাগরাকাটার স্কুল পাড়ার এক মহিলা। এরপরই ফোঁসফোঁস শব্দ শুনে তিনি বুঝতে পারেন সেটি একটি সাপ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে নাগরাকাটার সর্পপ্রেমী যুবক সৈয়দ নইম বাবুন ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন। জানা গিয়েছে, সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। পরে অজগরটিকে বন দপ্তরের হাতে তুলে দেন বাবুন। বন দপ্তরের খুনিয়া বন্য প্রাণ শাখার রেঞ্জার সজল দে বলেন, ‘অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Dhupguri | ধূপগুড়িতে কৃষকদের লাভের গুড় খাচ্ছে গবাদিপশু, প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ

শুভাশিস বসাক, ধূপগুড়ি: একদিকে বাজারের মন্দা ভাব, অন্যদিকে গবাদিপশুর...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...