শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Quentin Tarantino Death Hoax | ইরান হামলায় মৃত্যু হয়েছে সস্ত্রীক ট্যারান্টিনোর? ভাইরাল খবরের সত্যতা জানিয়ে মুখ খুলল টিম

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল হলিউডের প্রখ্যাত পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো (Quentin Tarantino Death Hoax) ও তাঁর স্ত্রী ড্যানিয়েলা পিকের ভুয়ো মৃত্যুসংবাদ। দাবি করা হয়, ইরানের (Iran) আক্রমণে ইজরায়েলে (Israel) প্রাণ হারিয়েছেন এই দম্পতি। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে শোকস্তব্ধ হয়ে পড়েন বিশ্বের লক্ষ লক্ষ অনুরাগী। অবশেষে এই বিষয়ে মুখ খুলেছেন পরিচালকের ঘনিষ্ঠ মহল।

পরিচালকের টিমের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোয়েন্টিন ট্যারান্টিনো এবং তাঁর পরিবারের সকলে সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া সেই পোস্টটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। প্রায় দেড় লক্ষেরও বেশি ইউজার কোনো যাচাই ছাড়াই খবরটি শেয়ার করায় বিভ্রান্তি চরম আকার ধারণ করেছিল। বিষয়টি নজরে আসতেই পরিচালকের টিমের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, পরিচালক ও তাঁর পরিবার সুস্থ আছেন। পরে সেই ভুয়ো পোস্টটি সমাজমাধ্যম (Social Media) থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ছয় বছর ধরে সপরিবারে ইজরায়েলের তেল আভিভে বসবাস করছেন ‘পাল্প ফিকশন’ খ্যাত এই পরিচালক। এর আগেও যুদ্ধের আবহে ইজরায়েলে থাকা নিয়ে তিনি জানিয়েছিলেন যে, এই দেশকে তিনি ভালোবাসেন এবং এখানেই নিশ্চিন্তে থাকতে চান। ভুয়ো খবরের অবসান ঘটায় আপাতত স্বস্তিতে ট্যারান্টিনোর ভক্তরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Ananya Panday | ‘প্রেমিককে সিংহাসনে বসিয়ে নিজের অস্তিত্ব হারিয়েছি’, বিচ্ছেদের পর বিষ্ফোরক অনন্যা পাণ্ডে!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদিত্য রায় কপূরের সঙ্গে বিচ্ছেদের...

Saurabh Shukla | অভিনয় ছেড়ে এবার ক্যামেরার নেপথ্যে সৌরভ শুক্লা! ‘কিং’-এর শুটিং শেষ করেই নেবেন বড় সিদ্ধান্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লা...

Ek Din | বলিউড ডেবিউতেই বিতর্কে সাই পল্লবী! জুনায়েদ খানের ‘এক দিন’ কি আদতে ‘সাইয়ারা’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডে কি একই ঘরানার দুটি...

Aamir Khan | ‘১৬-র নীচে সোশ্যাল মিডিয়া নয়!’ ইউটিউব-রিল আসক্তি ও এপস্টিন ফাইলস নিয়ে বিস্ফোরক আমির খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন...