রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Rahul Death Tollywood Protest | “রাহুল আমাদের চোখ খুলে দিয়ে গিয়েছে”, ম্যাজিক মোমেন্টস-কে বয়কটের ডাক দিয়ে কাজে ফিরছে টলিউড

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর (Rahul Arunoday Banerjee Death) সঠিক উত্তর এখনও অধরা। কেন এবং কী পরিস্থিতিতে একজন প্রতিভাবান শিল্পীকে অকালে চলে যেতে হলো, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এই আবহে মঙ্গলবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল টলিউডের ‘আর্টিস্ট ফোরাম’। সাফ জানিয়ে দেওয়া হলো, অভিযুক্ত প্রোডাকশন হাউস ‘ম্যাজিক মোমেন্টস’ এবং তার সঙ্গে জড়িত কোনো ব্যক্তির সঙ্গে আর কাজ করবেন না টলিউডের (Tollywood) কোনো স্তরের শিল্পীরা।

এককাট্টা টলিউডের মহাতারকারা:

এদিন সকাল থেকেই রাহুলের মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছিল আর্টিস্ট ফোরাম। বিকেলে স্টুডিও পাড়ায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টলিউডের হেভিওয়েট ব্যক্তিত্বরা। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব (Dev), কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত ও স্বরূপ বিশ্বাস— সকলেই একসুরে প্রতিবাদ জানান।

প্রসেনজিতের আবেগঘন বার্তা:

এদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আগামী ২৫ বছর মানুষ এই দিনটির কথা মনে রাখবেন। আজ আমরা যা করছি, তাতে আমাদের কোনো কৃতিত্ব নেই। সব কৃতিত্ব সেই ছেলেটির, যে আমাদের ছেড়ে গিয়ে আমাদের চোখ খুলে দিয়ে গিয়েছে।” তিনি সরাসরি বলেন, “আমরা তাদের সঙ্গে কাজ করব না, যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে। এটা ইতিমধ্যেই ঘোষিত। ওই প্রোডাকশন, ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সঙ্গে যুক্ত, তাঁদের কারও সঙ্গে আমরা কোনও কাজ এই মুহূর্ত থেকে করব না, যতক্ষণ না আমরা জানতে পারি, হয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে, আমাদের রাহুল, আপনাদের রাহুল কী করে, কীভাবে আমাদের ছেড়ে চলে গেল।”

ম্যাজিক মোমেন্টস-কে বয়কট, কাজে ফেরা বুধবার থেকে:

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যাজিক মোমেন্টস’ প্রোডাকশন হাউসের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যতক্ষণ না সামনে আসছে, ততক্ষণ এই হাউসের কোনো প্রজেক্টে কোনো শিল্পী অংশ নেবেন না। তবে সাধারণ টেকনিশিয়ান ও অন্যান্য প্রোডাকশন হাউসের কাজের ক্ষতি এড়াতে বুধবার থেকেই কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, “প্রথমেই ক্ষমা চেয়ে নিই। আমি তিনদিন এখানে ছিলাম না। তবে এটা ঠিক, যাদের জন্য এই ঘটনা, তাদের সঙ্গে কাজ করা এই মুহূর্তে সম্ভব নয় আমাদের।” রাহুলের মৃত্যু টলিউডের শ্যুটিং ফ্লোরে কাজের পরিবেশ এবং সুরক্ষা নিয়ে যে প্রশ্নগুলো তুলে দিল, তা সিনেমা জগতের ইতিহাসে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Weather Update | নববর্ষেই কালঘাম ছুটবে রাজ্যবাসীর! দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর কিছুদিন পরই বাংলা নববর্ষ।...

TMC Defection in Malatipur | তৃণমূলের অন্দরে বিদ্রোহ! মালতীপুরে মৌসমের হাত ধরে কংগ্রেসে যোগ ৩০০ কর্মীর

সামসী: বিধানসভা নির্বাচনের আগে মালদহের মালতীপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক...

Asha Bhosle | হাসপাতালে কিংবদন্তি আশা ভোঁসলে, উদ্বেগ প্রকাশ করে কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের শেষভাগেও যাঁর সুরের...

CAA | সিএএ-ই হয়ে দাঁড়াল রক্ষাকবচ! ভোটের মুখে মাল বিধানসভায় ভারতীয় নাগরিকত্ব পেলেন শরণার্থীরা

মালবাজার: রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের (West Bengal...