Raiganj | রায়গঞ্জে পরিবহন ব্যবসায়ীর টাকা ছিনতাই, গ্রেপ্তার তৃণমূল নেতা!

শেষ আপডেট:

রায়গঞ্জ: পুলিশের জালে ধরা পড়ল রায়গঞ্জের (Raiganj) চাঞ্চল্যকর ছিনতাই মামলার মূল অভিযুক্ত। এক পরিবহন ব্যবসায়ীর পথ আটকে বেধড়ক মারধর এবং ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইন্দ্রজিৎ দাস ওরফে শান্ত দাসকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Police)। ধৃত ব্যক্তি এলাকায় তৃণমূল (TMC) নেতা হিসেবে পরিচিত বলে স্থানীয় সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত মাসের ৮ তারিখে। রায়গঞ্জের চাপ-দুয়ার এলাকার বাসিন্দা তথা পেশায় গাড়ির ব্যবসায়ী উৎপল বর্মন তাঁর কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোড় এলাকায় একদল দুষ্কৃতী তাঁর মোটরবাইক আটকে গতিরোধ করে। এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং তাঁর কাছে থাকা ১ লক্ষ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়।

এই ঘটনার প্রেক্ষিতে রায়গঞ্জ থানায় শান্ত দাস, পিঙ্কি দাস সহ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উৎপল বর্মন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার গভীর রাতে সোহারই মোড় এলাকা থেকেই ইন্দ্রজিৎ দাস ওরফে শান্ত দাসকে পাকড়াও করে পুলিশ। তবে এই ঘটনায় জড়িত বাকি তিন অভিযুক্ত এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

শনিবার বিকেলে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার জানান, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১২৬ (২), ১১৫ (২), ১১৮ (১), ১০৯ এবং ৩০৩ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে। খুনের চেষ্টা ও ছিনতাইয়ের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ধৃত শান্ত দাসের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...