Raiganj | রায়গঞ্জে গৃহবধূর রহস্যমৃত্যু! শক্তিনগর এলাকায় চাঞ্চল্য, তদন্তে পুলিশ

শেষ আপডেট:

রায়গঞ্জ: গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল রায়গঞ্জ (Raiganj) শহরের শক্তিনগর এলাকায়। মৃত গৃহবধূর নাম রুমানা খাতুন। মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির ভেতর থেকেই রুমানা খাতুনের নিথর দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে (Raiganj Government Medical College And Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষ হলে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে পুলিশ (Police) জানতে পেরেছে, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন রুমানা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...