Weather Report | ভাইফোঁটায় বঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীপুজোতে আবহাওয়া মনোরমই ছিল বঙ্গে। তবে আজ অর্থাৎ ভাইফোঁটার দিন আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছিল। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে (Weather Report)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ভাইফোঁটার দিন উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে। শনি ও রবিবার এই জেলাগুলির পাশাপাশি কোচবিহারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী ৫ দিনের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতেও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবারও বৃষ্টি অব্যাহত থাকবে এই জেলাগুলিতে। তবে মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Mekhliganj | রান্নার গ্যাসের অভাবে বন্ধ মা ক্যান্টিন

মেখলিগঞ্জ: গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে মেখলিগঞ্জ শহরের হাসপাতাল...