Nagrakata | ডুয়ার্সের চা বাগানে নামল বৃষ্টি, কোথাও কোথাও পড়ল শিলও

শেষ আপডেট:

নাগরাকাটা: সাড়ে ৪ মাস পর শুক্রবার বিকেলে বৃষ্টি পেল ডুয়ার্সের চা বাগান। এবারের শীতকালীন মরসুমের এটাই প্রথম বৃষ্টি। চা বাগান শেষ বার বৃষ্টি পেয়েছিল গত বছরের অক্টোবরে। ফার্স্ট ফ্লাশের প্রিমিয়াম কোয়ালিটির চায়ের স্বাদ ও গন্ধ এতে বাড়বে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে উচ্ছ্বাসের সঙ্গে বিষাদের ছায়াও আছে। কিছু বাগানে এদিন বৃষ্টির সঙ্গে শিলও পড়ে। ছিল ঝোড়ো হাওয়া। সব মিলিয়ে তাপমাত্রাও কিছুটা কমে যায়।

ডুয়ার্সের মালবাজার থেকে শুরু করে বীরপাড়া প্রায় প্রতিটি স্থান থেকেই বৃষ্টির খবর মিলেছে। মেটেলির ইনডং চা বাগানে সন্ধ্যা পর্যন্ত প্রায় আধ ইঞ্চি বৃষ্টি হয়েছে। মেটেলিরই কিলকোট চা বাগান থেকে শিল পড়ার খবর মিলেছে। শিলাবৃষ্টি হয়েছে বিন্নাগুড়ি এলাকাতেও। বীরপাড়ার রহিমপুর, দলগাঁওয়ের মত কয়েকটি বাগানের বেশ কয়েক হেক্টর চা চাষের এলাকা শিলের কারণে ক্ষতিগ্রস্থ হয় বলে জানা গিয়েছে। চা বণিকসভা আইটিপিএ-র ডুয়ার্স শাখার সম্পাদক রাম অবতার শর্মা জানান, এই সময়ের বৃষ্টি চা শিল্পের কাছে আশীর্বাদ। তবে কিছু বাগানে সঙ্গে শিল পড়ায় ক্ষতি হল। আবহাওয়া আধিকারিক ডঃ গোপীনাথ রাহা জানান, পশ্চিমী ঝঞ্ঝা ও সঙ্গে তাপমাত্রা হিমাঙ্ক রেখার নিচে নামার কারণে শিলের উদ্ভব হয়েছে। আগামী আরো ৩-৪ দিন বৃষ্টি চলবে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Vagabond Murder | দিনহাটায় নৃশংসতা! ভবঘুরেকে খুন করে মাংস খাওয়ার পরিকল্পনা, ধৃত নেশাগ্রস্ত যুবক

দিনহাটা: বলিউডের থ্রিলার ছবির গল্পকেও হার মানানো এক নৃশংস...

Bichabhanga Forest Village | জঙ্গল ও জীবনের মিতালি: বিচাভাঙ্গার বনবস্তিতে পর্যটনের হাত ধরে স্বনির্ভরতার নতুন দিগন্ত

শুভদীপ শর্মা, লাটাগুড়ি:  গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলের কোল ঘেঁষে...

Chanchal | অপারেশন থিয়েটারেই চিরঘুম মা ও গর্ভস্থ সন্তানের! গাফিলতির অভিযোগে উত্তাল চাঁচল

চাঁচল: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি ও গর্ভস্থ সন্তানের মৃত্যুকে (Maternal...

Patiram | মানসিক ভারসাম্যহীন ভাই–বোনের তাণ্ডব! আতঙ্কে পতিরামের উত্তর রায়পুর পাড়া

পতিরাম: মানসিক ভারসাম্যহীন দুই ভাই–বোনের তাণ্ডবে কার্যত আতঙ্কের পরিবেশ...