শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

C V Ananda Bose | ভোটগণনার দিন আরও সক্রিয় রাজভবনের পিসরুম, বার্তা বোসের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফলপ্রকাশ। তার আগে আরও সক্রিয় রাজভবনের পিসরুম (Raj Bhavan Peace Room)। সোমবার এক ভিডিও বার্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose) জানিয়েছেন, ২৪ ঘণ্টার জন্য খোলা থাকবে রাজভবনের পিসরুম। কোথাও কোনও অশান্তি হলে, সেটা যাতে দ্রুত পিসরুমে ফোন করে জানানো হয়, বঙ্গবাসীর কাছে সেই আবেদন জানিয়েছেন রাজ্যপাল (Bengal Governor)।

ভিডিও বার্তায় রাজ্যপাল বোস বলেন, ‘ভোটগণনার সময়ের পরিস্থিতির সুযোগ নিয়ে সমাজে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে কিছু দুষ্কৃতী। সেদিকে আমাদের কড়া নজর রাখতে হবে। যে কোনও ধরনের অশান্তি পাকানোর চেষ্টা হলে, তা রিয়েল টাইম বেসিসে রাজভবনের পিসরুমে জানান। রাজভবনের পিসরুম ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অশান্তি নির্মূল করতে রাজভবন প্রস্তুত রয়েছে।’

এর আগে পঞ্চায়েত নির্বাচনের সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির অভিযোগ উঠে এসেছিল। সেই সময়েও সক্রিয় ছিল রাজভবনের পিসরুম। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে যখনই কোনও অভিযোগ গিয়েছে রাজভবনে, সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনকে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজভবনের পিসরুম থেকে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Chiranjeet Chakraborty | আর বিধায়ক হতে চান না! ছাব্বিশের নির্বাচনের আগে বড় ইঙ্গিত চিরঞ্জিতের?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...