Raj Chakraborty | গায়ে কাদা, জুটল ‘চোর’ স্লোগান! ব্যারাকপুরে জনরোষের মুখে তৃণমূল প্রার্থী রাজ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২১-এর সেই রাজকীয় বরণ আজ অতীত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন এক সম্পূর্ণ ভিন্ন এবং নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী থাকল ব্যারাকপুর (Barrackpore)। গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC Candidate) রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। তাঁকে লক্ষ্য করে কেবল ‘চোর’ স্লোগানই উঠল না, ছিটিয়ে দেওয়া হল কাদা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাথা নিচু করে এলাকা ছাড়তে বাধ্য হন এই তারকা রাজনীতিক।

এদিন সকাল থেকেই গণনাকেন্দ্রের বাইরে উত্তেজনার পারদ চড়ছিল। প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ চক্রবর্তীর বিপরীতে থাকা বিজেপি প্রার্থী কৌস্তুভ বাগচী বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় তৃণমূল শিবিরে হতাশা তৈরি হয়। পরাজয় নিশ্চিত বুঝে রাজ গণনাকেন্দ্র ত্যাগ করার সময় উপস্থিত জনতার একাংশ উত্তেজিত হয়ে ওঠে। ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, নিরাপত্তারক্ষীরা রাজকে ঘিরে থাকলেও উন্মত্ত ভিড় থেকে তাঁর দিকে কাদা ছুড়ে মারা হচ্ছে। নিরাপত্তারক্ষীরাই দ্রুত তাঁর গায়ের কাদা মুছে দিয়ে তাঁকে গাড়িতে তুলে দেন। গোটা ঘটনায় কিছুটা বিরক্তি প্রকাশ করেন রাজ। তবে তিনি একটাও কথা বলেননি। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়ে একেবারে নিরুদ্বেগ ও বিধ্বস্ত মুখে এলাকা ছাড়েন পরিচালক-বিধায়ক।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

China Earthquake | তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিন! ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিনে (China Earthquake) হঠাৎই নেমে...

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...