Raj-Subhashree’s Prayer in Puri | ফলাফলের আগে পুরীর জগন্নাথ মন্দিরে ‘রাজশ্রী’! ব্যারাকপুরে কি ফের ‘রাজ-রাজত্ব’ শুরু হতে চলেছে?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চব্বিশের ভোটযুদ্ধ (West Bengal Election 2026) শেষ। এখন কেবল ইভিএমের বন্দি ভাগ্য খোলার অপেক্ষা। ৪ মে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর ‘বাংলার মসনদ’ কার দখলে থাকবে। আগামী ৪ মে নির্বাচনী ফলপ্রকাশের আগে স্নায়ুর চাপ সামলাতে এবং জয়ের প্রার্থনা নিয়ে সস্ত্রীক পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী (Raj-Subhashree’s Prayer in Puri)।

বিগত পাঁচ বছর ব্যারাকপুরের বিধায়ক পদ সামলানোর পর এবারও সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী। প্রচারের ময়দানে দাপিয়ে বেড়ানোর পর এখন ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী টলিউডের এই হেভিওয়েট প্রার্থী। শুক্রবার পুরীর মন্দির চত্বরে আধ্যাত্মিক মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন রাজ ও শুভশ্রী। হাতে ঈশ্বরের আশীর্বাদী হলুদ কাপড় এবং হাসিমুখই বলে দিচ্ছে, দুশ্চিন্তা নয়, বরং ৪ মে বড় জয়ের লক্ষ্যেই তারা আশাবাদী।

রাজ-শুভশ্রী (Raj-Subhashree) দুজনেই যে জগন্নাথদেবের পরম ভক্ত, তা কারো অজানা নয়। শুভকাজের আগে তারা বরাবরই নীলাচলে ঢুঁ মারেন। এবারের লড়াই নিয়ে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রথম থেকেই বেশ সোচ্চার। ভোটের দিন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই। এবারও তাই হবে”। নিজের ‘দ্বিতীয় ঘর’ ব্যারাকপুরে স্বামীর জয় ফেরাতে এবার সশরীরে ঈশ্বরের শরণাপন্ন হলেন তিনি।

ভোটগণনার আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও রাজ-শুভশ্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও বিনোদন মহল। গোটা দেশ তাকিয়ে রয়েছে ৪ মে-র মার্কশিটের দিকে। রাজ-শুভশ্রীর এই মানত কি তবে ব্যারাকপুরে ফের ঘাসফুল ফোটাতে সাহায্য করবে? উত্তর মিলবে আর কয়েকদিনের মধ্যেই।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...